আমেরিকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি ‘মানুষে বিনিয়োগেই টেকসই উন্নয়ন সম্ভব’- মেয়র শেফিল্ড প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার ব্রাইটন টাউনশিপে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তায় আটলান্টিক সিটিতে উৎসবমুখর ঈদ উদযাপন মেট্রো ডেট্রয়েটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা বার্ষিক আতশবাজি ঘিরে কিশোর কারফিউ বাড়াতে চায় ডেট্রয়েট মিশিগানের সড়কে গাড়ির ধাক্কায় দুই নির্মাণকর্মী নিহত গ্র্যান্ড র‍্যাপিডসে ট্রেনের ধাক্কায় নারী নিহত সায়ো টাউনশিপের ওভারপাস থেকে ফ্রিওয়েতে লাফ দিয়ে নারীর মৃত্যু ডিয়ারবর্নে ১০০তম মেমোরিয়াল ডে প্যারেড, শহীদদের প্রতি শ্রদ্ধা উডহেভেনে ৬৫ মিলিয়ন ডলারের প্রকল্পে রেল ক্রসিংয়ে বড় পরিবর্তন পন্টিয়াকে শোবার ঘরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ স্মরণ ও শ্রদ্ধায় যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে গ্রীষ্মের আগে মিশিগানের জলাশয়ের ফেনা  নিয়ে নতুন স্বাস্থ্য সতর্কবার্তা

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার  

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১২:০৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১২:০৩:১৭ পূর্বাহ্ন
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার  
লন্ডন, ২০ মার্চ :লন্ডনস্থ জিএসসি ইউকে’র সদর দফতরে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রমজান মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে মহিমান্বিত করেছেন। আল্লাহতা’আলার এই নিয়ামত ভাগাভাগি করার জন্য সংগঠনের সকলকে নিয়ে একসাথে ইফতার করার নিমিত্তে  গত ১৭ মার্চ সোমবার এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এম, এ, আজিজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামসুদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবপ্রজন্মের তরুণ হামজা রহমান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দ ও অতিথিগণকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সভার সভাপতি এম, এ, আজিজ এবং সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ। 
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব, গ্রেটার সিলেট কাউন্সিল কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান।  
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ গাজীউর রহমান গাজী, সহ-সভাপতি এম, এ, আওয়াল ও জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক যথাক্রমেঃ জালাল আহমেদ, মারুফ চৌধুরী, অলিউর রহমান শাহীন, কামাল চৌধুরী, ট্রেজারার দেওয়ান সৈয়দ আঃ রব মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এ রহমান অলি, সহ সাংগঠনিক সম্পাদক কাজী তাজউদ্দিন আকমাল, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মারুফ, সাংস্কৃতিক সম্পাদক আদিত‍্য খান সাদী, মেম্বারশীপ সেক্রেটারি লিয়াকত চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইকরামূল বর চৌধুরী উজ্জ্বল, এডুকেশন সম্পাদক সাইফুল ইসলাম হেলাল, সিনিয়র সদস্য‍ জুবায়ের আহমেদ, ব‍্যারিষ্টার মাহমুদুল হক, শহীদুল আলম চৌধুরী বাচ্চু, চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, গীতিকার জাহাঙ্গীর রানা, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, শহীদুর রহমান, মনিরুজ্জামান খিরাজ, সৈয়দ শাহনেওয়াজ, আলাল মহসিন, শাহজাহান কবির, এনায়েত জামান চৌধুরী টফি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, মোঃ আল আমিন চৌধুরী, মোহাম্মদ আলম, জসিম উলবর চৌধুরী, গীতিকার মোফাজ্জল হোসাইন, আব্দুল মোহাইমিন সোহেল, শাহ আলম, শাহ জিয়াউর রহমান ও ফাহিম আহম্মদ, কিবরিয়া চৌধুরী, তানভীর আহমেদ প্রমূখ নেতৃবৃন্দ। 
প্রধান অতিথির বক্তব্যে ব‍্যারিষ্টার আতাউর রহমান বলেন যে, পবিত্র রমজান মাসের মর্মার্থ হলো মহান আল্লাহতা’আলা পবিত্র ‘রমজান মাসে কোরআন নাজিল করেছেন , যার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে মানুষের মঙ্গলের জন্য আদ্যোপান্ত হেদায়েত ও সঠিক পথ দেখিয়েছেন। সুস্পষ্ট নিদর্শনাবলী সংবলিত সহ সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। তাই পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, নিকটজন, গরিব–মিসকিন, দরিদ্র–অসহায় মানুষদেরকে দান খয়রাত করার নির্দেশনা দিয়েছেন এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতারের বিষয়ে যত্নবান ও সচেতন হওয়ার কথা বলেছেন। বিত্তবান সকলকে যাকাত, ফিতরা ও ফিদিয়া দিয়ে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। 
সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দ যথাক্রমে সাবেক মেয়র ওমর ফারুক আনসারি, সাবেক সহ সভাপতি গুলজার হোসেন বাবুল ও কবি দেওয়ান হাবীব চৌধুরী সহ সদ‍্য প্রয়াত হবিগঞ্জের সাবেক সংসদ সদস‍্য ও প্রবীণ আইনজীবী ভাষা সৈনিক চৌধুরী আব্দুল হাই এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। দেশে বিদেশে সকল অসুস্থ নেতাকর্মী ও সদস্যদের রোগমুক্তির জন‍্য মোনাজাত পরিচালনা করেন সমাজকর্মে অবদান রাখার জন‍্য বৃটেনের মহামান্য রাণীর কেতাব প্রাপ্ত অলিউর রহমান শাহীন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার শেষে এক আলোচনায় হবিগঞ্জে প্রতিষ্ঠিত হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের পায়তারার প্রতিবাদে আগামী ঈদুল ফিতরের পরে হবিগঞ্জ জেলার সকল প্রবাসীগণকে ঐক্যবদ্ধ করে একটি প্রতিবাদ সভার আয়োজন করার জন‍্য উপস্থিত সকলে মতামত ব‍্যক্ত করেন। ইফতার মাহফিলে, হবিগঞ্জ সোসাইটি ইউকে, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে, হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকে, চুনারুঘাট এসোসিয়েশন ইউকে, বৃন্দাবন কলেজ এক্স ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকে, চুনারুঘাট ডেভেলপমেন্ট ইউকে, গ্রেটার লন্ডন নবীগঞ্জ এসোসিয়েশন ইউকে, লাখাই সমিতি ইউকে, হবিগঞ্জ ফাউন্ডেশন ইউকে এর নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে নদীর বুকে ডেমোক্র্যাটদের মিলনমেলা

আটলান্টিক সিটিতে নদীর বুকে ডেমোক্র্যাটদের মিলনমেলা