আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

নাফ নদীতে মৃত্যু নিয়ে ফেসবুকে ছড়ানো খবর ভুয়া : বিজিবি

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০১:১৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০১:১৭:১২ অপরাহ্ন
নাফ নদীতে মৃত্যু নিয়ে ফেসবুকে ছড়ানো খবর ভুয়া : বিজিবি
ঢাকা, ২২ মার্চ:  কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাদের উদ্ধারের সময় একজন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিজিবি সদর দফতর। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩৩ জনের মৃত্যু সংক্রান্ত ছড়িয়ে খবরটি ভুয়া বলে দাবি করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) রাতে বিজিবি সদর দফতরের একজন ঊর্ধতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে রোহিঙ্গা ভর্তি একটি ট্রলার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় ওই ট্রলারের তলা ফেটে পানি ঢুকে ডুবে যায়।
তিনি আরও বলেন, বিজিবি নাফ নদীতে ২৪ ঘণ্টা টহল দিয়ে থাকে। এ সময় একটি টহল দল এগিয়ে যায় এবং ২৫ জনকে উদ্ধার করে। টহল দলে কর্মরত একজন বিজিবি সদস্য যার নাম বিল্লাল হাসান তিনি নিখোঁজ হন। এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি। তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩৩ জন মারা গেছে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা অতিরঞ্জিত বলে জানিয়েছে বিজিবি সদর দফতর।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন