আমেরিকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক ডেট্রয়েট ফ্রিওয়েতে পাংচার গাড়ির পাশে দাঁড়ানো ব্যক্তিকে ধাক্কা রাজ্যের কর নীতিতে আপত্তি জানাল স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ প্রবেশনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের বিপাকে ফেডারেল বিচারক লুডিংটন জেট স্ট্রিমের খেলায় বদলে যাচ্ছে মিশিগানের গ্রীষ্ম সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা মনরো টাউনশিপে গাছ কাটার সময় শ্রমিক নিহত ওয়ারেন সিটি প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে চার্চের মামলা এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’  উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু মেডিকেল রিপোর্টে ‘চমৎকার  স্বাস্থ্যের’ অধিকারী ট্রাম্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি

সিলেটে চা-শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন পরিশোধের দাবিতে মশাল মিছিল

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ১১:২৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ১১:২৫:৫১ অপরাহ্ন
সিলেটে চা-শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন পরিশোধের দাবিতে মশাল মিছিল
সিলেট, ২২ মার্চ : কালাগুল, ছড়াগাঙ্গ ও বরজান বাগানের চা-শ্রমিকদের দীর্ঘ ১৪ সপ্তাহের বকেয়া মজুরি ও ৮ সপ্তাহের রেশন পরিশোধের দাবিতে নগরীতে মশাল মিছিল করেছে। আজ শনিবার সন্ধ্যায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষে হয়।
মশাল মিছিল পরবর্তী সমাবেশে চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক অধীর বাউরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সভাপতি তানজিনা বেগম, বিপ্লবী ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি সরফরাজ সানোয়ার,বাম ছাত্র নেতা বিশ্বজিৎ শীল প্রমুখ।
বক্তারা বলেন, আপনারা জানেন দীর্ঘ ১৪ সপ্তাহ থেকে এইসকল বাগানের চা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা হচ্ছে না। ফলে তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। ৩ মাস ধরে শ্রমিকরা ডিসি, শ্রমদপ্তরের দ্বারে দ্বারে ঘুরছেন। কেউ কর্ণপাত করছে না। অথচ হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে,হচ্ছে। মাত্র অল্প কিছু টাকার জন্য কয়েক হাজার চা শ্রমিক অনাহারে অর্ধাহারে থাকছেন। সাধারণত এ সকল ক্ষেত্রে শ্রমিকদের মজুরি নিশ্চিতের দায়িত্ব সরকার বা মালিকদের সংগঠনের। তাই অবিলম্বে বড়জান, কালাগুলসহ সকল বাগানের চা শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন পরিশোধ করা জরুরি। বক্তারা আরোও বলেন, বকেয়া মজুরি ও রেশনের দাবিতে যেকোন ন্যায় আন্দোলনে ছাত্ররা চা শ্রমিকদের পাশে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের কাবিদ যুক্তরাজ্যের পন্টিপ্রিডের মেয়র নির্বাচিত

মৌলভীবাজারের কাবিদ যুক্তরাজ্যের পন্টিপ্রিডের মেয়র নির্বাচিত