আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

অনিয়ম ও জালিয়াতি : ৮৭ প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স স্থগিত

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৩ ১১:৪৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৩ ১১:৪৪:৪১ পূর্বাহ্ন
অনিয়ম ও জালিয়াতি : ৮৭ প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স স্থগিত
ছবি : সংগৃহীত

ঢাকা, ০৮ মে (ঢাকা পোস্ট) : সরকারি পাওনা পরিশোধ না করা, রপ্তানিতে ব্যর্থতা ও  সরেজমিন পরিদর্শনে প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে না পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮৭টি প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স স্থগিত করা হয়েছে।
নিজস্ব তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় চট্টগ্রামের কাস্টমস বন্ড কমিশনারেট থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এ কে এম মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বন্ড লাইসেন্স যথাযথভাবে ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় লাইসেন্স স্থগিত করা হয়েছে। এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। মূলত এসব লাইসেন্স ব্যবহার করে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম সংগঠিত না হয়, সে কারণে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বন্ড সুবিধা মূলত দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য দেওয়া হয়। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টের যোগসাজশে রপ্তানির কথা বলে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব হাতিয়ে নিচ্ছে। বন্ড সুবিধার অপব্যবহার প্রতিরোধে ঢাকা উত্তর বন্ড কমিশনারেট, ঢাকা দক্ষিণ বন্ড কমিশনারেট ও চট্টগ্রাম বন্ড কমিশনারেটকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সে কারণে কোনো ধরনের অনিয়ম পেলে বন্ড লাইসেন্স বাতিল বা স্থগিত করার আদেশ দেওয়া হয়েছিল এনবিআর থেকে। যার ধারাবাহিকতায় চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনবিআর সূত্রে আরও জানা যায়, প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরীক্ষা সম্পাদনের কোনো কার্যক্রম না থাকা, সরকারি পাওনা পরিশোধ না করা, রপ্তানিতে ব্যর্থ হওয়ায় দাবিকৃত অর্থ পরিশোধ না করা, বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে রপ্তানিতে ব্যর্থ হওয়া, বার্ষিক নিরীক্ষা কাজে অসহযোগিতা, বন্ডিং মেয়াদ উত্তীর্ণ পণ্যের উপর প্রযোজ্য শুল্ককর পরিশোধ না করা, সরেজমিন পরিদর্শনে প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে না পাওয়া, চাহিদাকৃত দলিল দাখিল না করা ও বন্ড সুবিধার অপব্যবহার করা, দীর্ঘদিন নিরীক্ষা সম্পাদন না করা, বন্ডের মাধ্যমে আমদানিকৃত কাঁচামাল অবৈধ অপসারণ ও ২০১৪ সাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় এই পদক্ষেপ নিয়েছে কমিশনারেট।
সরেজমিন পরিদর্শনে প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে না পাওয়ার কারণে স্থগিত হয়েছে বন্ডিং মেয়াদ উত্তীর্ণ পণ্যের উপর প্রযোজ্য শুল্ককর পরিশোধ না করায় আম্বিয়া নিটিং, হিরা ভ্যাকুয়াম ইভাপোরেশনের সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
দাবিনামা ভুক্ত রাজস্ব পরিশোধ না করায় ওমর সুলতান ডায়িং, চিটাগাং প্লাস্টিক, ইডেন ফ্যাশন লি: এর লাইসেন্স স্থগিত করা হয়েছে।
বার্ষিক নিরীক্ষা কাজে অসহযোগিতা, দীর্ঘদিন নিরীক্ষা সম্পাদন না করা, নিরীক্ষা অনিষ্পন্ন, নিরীক্ষায় অসহযোগিতায় অসম্পূর্ণ, হালনাগাদ নিরীক্ষা না থাকা ও সিস্টেম অডিট সম্পন্ন করায়,ওজিকো এপারেল, রিদওয়ান ফ্যাশন, গ্রিন অ্যান্ড হোয়াইট লি: জেসএল এপারেল, আলিফ নিট ফ্যাশন, মোমেন এপারেল, প্রিমিয়ার ফ্যাশন ওয়্যার, লেমন্ড এপারেল, ফিতওয়াল সোয়েটার, বিটমন্ড এপারেল,সাদাফ ফ্যাশন, আরজেন্টা গার্মেন্টস, মদিনা এস্টাবলিশমেন্ট,সিলেকশন ফ্যাশন ওয়্যার, ইমতি পলি প্যাকেজিং, সৈয়দ নিটওয়ারস, কেনস বিডি লি:, কেন্ট ফ্যাশন, শ্যারন চৌ লি:, জিন্স গার্মেন্টস,  ম্যাক্স ব্রাইট লি:, আইএফসিও গার্মেন্টস, আমিরজা। এপ লি:, সিঅ্যান্ডএ টেক্সটাইল, একেবি এক্সেসোরিজ, নিটেক্স এপারেল, ফ্যাশন নেক্সট, জবা গার্মেন্টস, এম এস চিটাগাং ফ্যাশনস, প্রমিলা অ্যাপেরেল লিমিটেড, বন্দর নিটিং, এ এন সোয়েটার ক্রাউন অ্যারো লিমিটেড ও ইনজিনাস নিটিংওয়্যারের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
অন্যদিকে সরকারি পাওনা পরিশোধ না করা, অডিট কার্যক্রম সম্পন্ন না করায়হারভিস কনভার্টিং লিমিটেড, কে ওয়াই স্টিল মিলস লি, হংকং ডেনিম লি:, পিআরএম ফ্যাশন লি, ভেলটেক্স ইন্টারন্যাশনাল, জিনিয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রি, তাকওয়া ফ্যাশন প্রাইভেট লি: লাইসেন্স স্থগিত করা হয়েছে।
ইফা এপারেল, আনজা টেক্সটাইল লিমিটেড দীর্ঘদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় নূর আলম ফুটওয়্যার, পলিজোন, নুরানী ডায়িং, ইছাকপুর, টিএইচ পেপার এন্ড প্যাকেজিং এর লাইসেন্স বাতিল করা হয়েছে।
রপ্তানির বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল দ্বারা পণ্য তৈরি পূর্বক রপ্তানিতে ব্যর্থ হওয়ার কারণে মেয়াদ উত্তীর্ণ পণ্যের উপর প্রযোজ্য শুল্কাদি পরিশোধ না করায় সুগার পলি লিমিটেড, মাসকান জিন্স ও প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে না পাওয়ায় প্রোগ্রেসিভ থ্রেডের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
এছাড়া অডিট সম্পন্নের জটিলতায় রুবী কার্টুন লি:, লাক্স লিংজরী, জিন্স এক্সপ্রেস লি, ওয়েস্টার ফ্যাশন লি, সিঅ্যান্ড এ ফ্যাশন লিমিটেডের বন্ড লাইসেন্স স্থগিত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ