আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান

গুজবে পার আরেক রাত, এবি পার্টির ফুয়াদ গ্রেপ্তারের তথ্য ভুয়া

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ১১:৩৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ১১:৩৯:০৯ অপরাহ্ন
গুজবে পার আরেক রাত, এবি পার্টির ফুয়াদ গ্রেপ্তারের তথ্য ভুয়া
ঢাকা, ২৪ মার্চ : এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন— সোমবার (২৪ মার্চ) মধ্যরাত থেকে এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এটি ‘ভুয়া ও প্রোপাগান্ডা’ বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সংশ্লিষ্ট কয়েকটি অ্যাকাউন্ট থেকে এমন ভুয়া তথ্য ছড়ানো হয়। এছাড়া একটি ভিডিও ছড়ানো হয়। যেটিতে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলাবাহিনীর শতশত সদস্য দল বেঁধে রাস্তা দিয়ে যাচ্ছেন। যেটিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে ঢাকার রাস্তায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা নেমেছেন।
তবে পুরো বিষয়টি ভুয়া নিশ্চিত করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, “সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার সংবাদটি ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা।”
সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রায় রাতেই বিভিন্ন গুজব তৈরি করার চেষ্টা করে আসছে একটি মহল। যাদের অনেকে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী