আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

দেশে জরুরি অবস্থা জারির খবর গুজব : স্বরাষ্ট্র সচিব

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:৩৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:৩৯:১৬ অপরাহ্ন
দেশে জরুরি অবস্থা জারির খবর গুজব : স্বরাষ্ট্র সচিব
ঢাকা, ২৪ মার্চ : দেশে যেকোনও মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) সই শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 
জরুরি অবস্থা সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই। এগুলো গসিপ। দুয়েকজন কথা বলছেন।’ তিনি বলেন, ‘আমাদের যেভাবে কাজ আছে সেটা আমরা জারি রাখব। সেভাবেই চলতে থাকবে। আমার দু’জন অফিসার সারারাত ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে। আমরা সবাই চেষ্টা করছি যেন স্থিতিশীলতা আছে। সেটা যেন অব্যাহত থাকে।’
পবিত্র ঈদুল ফিতরের সময় নয় দিনের দীর্ঘ ছুটি উল্লেখ করে স্বরাষ্ট্র সচিব আরও বলেন, ‘আমরা ভিজিলেন্সি একটুও কমাইনি। শুধু যে পুলিশের সাধারণ টহল হচ্ছে তাই নয়, আমাদের মন্ত্রণালয় থেকে একটি তালিকা করা আছে, প্রতিরাতে দু’জন অফিসার ঢাকা শহরে টহল কতদূর হচ্ছে না হচ্ছে, সেটা তারা সরাসরি গিয়ে দেখছেন। আমরা সতর্ক রয়েছি।’
নাসিমুল গনি বলেন, ‘বরাবর ঈদের সময় যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয় তার সবগুলোই এবারও নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সতর্ক থাকব, যেন অপ্রীতিকর কিছু না ঘটে।’ কোনো হুমকি আছে কিনা?- জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘আমার কাছে এমন তথ্য নেই।’
এর আগে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়