আমেরিকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা

সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র, সতর্ক করলেন তারেক

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:৪১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:৪১:৩৭ অপরাহ্ন
সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র, সতর্ক করলেন তারেক
ঢাকা, ২৪ মার্চ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেছেন যে, সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। রবিবার (২৪ মার্চ) এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে তিনি বলেন, 'কোথাও কেউ হয়তো কিছু একটা উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা লক্ষ্য করছি।' তারেক রহমান দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র ব্যর্থ করার আহ্বান জানান। বিএনপি মিডিয়া সেল বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করে।
তারেক রহমান বলেন, 'আমরা কয়েকদিন আগে দেখেছি, যেখানে সংস্কারকে নির্বাচনের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে... আমরা বুঝতে পারছি, এর পেছনে একটি ষড়যন্ত্র রয়েছে।'
তিনি বলেন, দেশের সকল দেশপ্রেমিক নাগরিক যদি সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকে, তবে এই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। 'আমাদের যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিকদের এই সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
'আপনারা  যদি বিভ্রান্তি সৃষ্টির জন্য ব্যবহৃত বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেন, তবে আমরা অবশ্যই এই ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হব,' বলেন তারেক রহমান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক 

আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক