আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৩ ০৯:২৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৩ ০৯:২৩:২৫ পূর্বাহ্ন
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার
ইসলামাবাদ, ০৯ মে : গ্রেপ্তার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইম্রান খান। গ্রেপ্তার করল পাক রেঞ্জার্স। ইমরানের গ্রেপ্তারি নিয়ে টালবাহানা চলছিল গত কয়েকদিন ধরেই। ‘আলকাদির ট্রাস্ট মামলা’ নামে পরিচিত  জমি দুর্নীতি মামলায় এদিন ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিয়েছিলেন ইমরান খান। সরাসরি আদালত থেকেই তাঁকে হেফাজতে নেয় পাক রেঞ্জাররা। আর ইমরান খানকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকেই একের পর এক মামলায় ফাঁসেন ইমরান খান। সব মিলিয়ে এখন তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা চলছে। এর আগে অন্যান্য বেশ কয়েকটি মামলায় তাঁকে গ্রেফতার করতে চেয়েছিল পাক পুলিশ। এমনকী তাঁর বাড়িরও দখল নেওয়া হয়েছিল। তবে, ঐএর আগের প্রত্যেকটি ক্ষেত্রেই গ্রেফতারি এড়াতে পেরেছিলেন পিটিআই প্রধান। এবার জমি দুর্নীতি মামলায় রেহাই মিলল না। ইমরান খানের গ্রেপ্তারির পর ইতিমধ্যে টুইট করেছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরি।
একটি কালো গাড়িতে করে আদালত চত্বর থেকে তাঁকে বের করে নিয়ে যায় তদন্তকারী সংস্থা। এরপরই আদালত চত্বরেব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এমনকি, ইমরানের ব্যক্তিগত আইনজীবীও আহত হন। তবে, ইসলামাবাদের আইজিপি ডা. আকবর নাসির খান দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন