আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবসের আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ 

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ১১:৫৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ১১:৫৭:৫০ অপরাহ্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবসের আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ 
লন্ডন, ২৮ মার্চ : যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূর্বলন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা, আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের মাধ্যমে উদযাপন করা হয়। বুধবার (২৬ মার্চ) ২০২৫ বিকেল ৫ ঘটিকায় স্বাধীনতা দিবসের ইফতার পূর্ব আলোচনা পর্বে পূর্বলন্ডনের টাওয়ার হ্যামলেটস এর ভ্যালেন্স রোডের পিউর চা-ই এর সেমিনার হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান। সভা পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইকরা বাংলা টিভির জনপ্রিয় উপস্থাপক সাংবাদিক মিজানুর রহমান মীরু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭১'র মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ৪নং সেক্টরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদ এর ভাইস প্রেসিডেন্ট, জাতির শ্রেষ্ঠ সন্তান মোঃ আমীর খান। 
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আমীর খান ৭১'র শহীদের আত্মত্যাগ এবং বীরাঙ্গনা মা-বোনদের অপরিসীম ত্যাগ ও ভূমিকার কথা স্মরণ করেন। তিনি ৪নং সেক্টরের রণাঙ্গনের ৭১'র মুক্তিযুদ্ধের দীর্ঘ স্মৃতিচারণ তুলে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন। 
অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে অন্যরকম আয়োজন কবি শামসুর রাহমানের কবিতা “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা “ আবৃত্তি করেন- আবৃত্তি শিল্পী ফাহমিদা খাতুন এবং স্বরচিত কবিতা “ আমি স্বাধীনতটাকে খুঁজছি” পাঠ করেন মুহাম্মদ শাহেদ রাহমান। 
মহান স্বাধীনতা দিবসে ইফতার পূর্ব আলোচনা পর্বে বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদ উল্লাহ, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, 
রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান,   মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী- হবিগন্জ এক্সপ্রেসের লন্ডন প্রতিনিধি এ রহমান অলি, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি - ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের সম্পাদক এমডি সুয়েজ মিয়া, সদস্য শামীম আশরাফ প্রমুখ।
সভায় বক্তারা- মহান স্বাধীনতা যুদ্ধে তৎকালীন প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের ভূমিকার সার্বিক চিত্র তুলে ধরেন। ৭১'র স্বাধীনতার সময়  দেশি-বিদেশী সাংবাদিকদের ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরে ভবিষ্যতে একটি সেমিনারের আয়োজন করার প্রস্তাব করেন বক্তারা। 
এ সভায় উপস্থিত হয়ে ৭১'র বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন - কলামিস্ট জিয়াউল সৈয়দ, রিপোর্টার্স ইউনিটির এসিসট্যান্ট সেক্রেটারী- ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের সহকারী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, জগন্নাথপুর টাইমস এর রিপোর্টার সুহেল আহমদ, সাংবাদিক মুন্না মিয়া, মুহাম্মদ এফ ইসলাম, সৈয়দ মামুন সহ অসংখ্য কমিউনিটি এক্টিভিস্ট ও সাংবাদিক, সংস্কৃতিকর্মীবৃন্দ। ইফতারের পূর্বে স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ এর আত্মার মাগফেরাত কামনা করে ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন কবিরুল ইসলাম। তার আগে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- রিপোর্টার্স ইউনিটির সদস্য মিজানুর রহমান খালেদ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি