আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ

আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০১:০৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০১:০৭:০৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক
আটলান্টিক সিটি, ২৮ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) উদ্যোগে ফুড ব্যাংকের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’-এ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।
ফুড ব‍্যাংক কার্যক্রমের আওতায় মাংস, ফল, টিনজাত খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ এই ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয় এবং উপকৃত হয়।
এই উদ্যোগে সহযোগিতা করেছে ‘কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি’। বিএএসজের এ মহতী কার্যক্রম স্থানীয় কমিউনিটির খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কমিউনিটি ব্যক্তিত্ব মো. গিয়াস উদ্দীন পাঠান, মনিরুজ্জামান মনির, বেলাল হোসেন, রফিকুল ইসলাম, সৈয়দ শহীদ প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংকের কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে তিন দিনব্যাপী সামার জ্যাম ফেস্টিভ্যাল শুরু ১০ জুলাই

হ্যামট্রাম্যাকে তিন দিনব্যাপী সামার জ্যাম ফেস্টিভ্যাল শুরু ১০ জুলাই