আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

একটি ঈদ ওদের জন্য : পাঁচ শতাধিক শিশুর হাতে ঈদের নতুন জামা

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০১:২৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০১:২৭:৫৬ অপরাহ্ন
একটি ঈদ ওদের জন্য : পাঁচ শতাধিক শিশুর হাতে ঈদের নতুন জামা
হবিগঞ্জ, ২৮ মার্চ : "একটি ঈদ ওদের জন্য" ও তারুণ্যের মেহিদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়।
আজ ২৮ মার্চ বিকেল ৩ টায় বাডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন.এম সাজেদুর রহমান। তারুণ্য সোসাইটির সভাপতি মোঃ আবিদুর রহমান রাকিব এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, লেখক তাহমিনা বেগম গিনি, বার্ডস কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ নুর উদ্দিন জাহাঙ্গীর, খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল প্রমুখ।
প্রতিবছর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি মিলন মেলায় পরিণত হয়। সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদি পড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থান থেকে অংশ নেন অনেকেই। তাদের জন্যও থাকে পুরস্কার। নতুন জামা কাপড় পেয়ে শিশুদের ঈদ আনন্দ শুরু হয়ে যায় মেহেদী উৎসব থেকেই। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড