আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে মুক্তি পেল অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০১:৩৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০১:৩৮:৪৯ অপরাহ্ন
ঈদ উপলক্ষে মুক্তি পেল অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’
ঢাকা, ২৮ মার্চ : সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’ মুক্তি পেয়েছে স্পটিফাই, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামটিতে রয়েছে  ‘আবছা নীল কণা’ শিরোনামের গানটি সহ মোট সাতটি গান।
ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সালেহীন চৌধুরী বলেন, ‘প্রথম অ্যালবামের ক্ষেত্রে শ্রোতাদের সমর্থন এবং ভালোবাসা ছিল আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সংগীত হচ্ছে এমন একটি মাধ্যম যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।’
২০০৯ সালে যাত্রা শুরু করা অপার্থিব ব্যান্ডের বর্তমান পাঁচ সদস্যই কানাডার অটোয়াতে বসবাস করছেন এবং সেখান থেকেই তাদের সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন। ব্যান্ড সদস্যরা হলেন- সৈয়দ আদনান আলী (ড্রামস), সালেহীন চৌধুরী (ভোকাল ও গিটার), আসফিন হায়দার (ভোকাল), আদিয়ান ফয়সাল (কি-বোর্ড) এবং সৈয়দ আহসান আলী (বেজ গিটার)।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয় অ্যালবামের পাঁচ নম্বর গান ‘পথিক’। এই গানটিতে অতিথি গিটারিস্ট হিসেবে অংশ নেন জনপ্রিয় গিটারিস্ট সাজ্জাদুল আরেফিন। অপার্থিব বিশ্বব্যাপী শ্রোতাদের সঙ্গে তাদের সংগীত ভাগ করে নিতে এবং নতুন মাত্রায় সংগীত চর্চাকে নিয়ে যেতে আগ্রহী।
অ্যালবাম শুনতে ভিজিট করুন : https://ffm.to/ank,
‘আবছা নীল কণা’ ভিডিও-টি দেখতে ক্লিক করুন : https://youtu.be/-Movswva8mY?si=ETJpk0AJL8B1S8Sh 
অপার্থিব সম্পর্কে জানতে :www.opartheeb.com, Facebook : http://www.facebook.com/opartheebmusic  
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ