আমেরিকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের শিক্ষার্থীদের জন্য নতুন বিনামূল্যের বাস কর্মসূচি মিশিগানের কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে ভার্জিনিয়ার এক ব্যক্তির কারাদণ্ড দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে দিল্লির পথে ঢাকা দীর্ঘ আত্মগোপনের অবসান, পুলিশের জালে সাবেক স্পিকার শিরীন শারমিন আই-৯৪ সড়কে এমএসপি-র টহল গাড়িসহ তিন গাড়িতে ধাক্কা দিল এক চালক ফেডারেল কর্মকর্তাদের কথিত জিজ্ঞাসাবাদের পর ইউএমের চীনা গবেষকের মৃত্যু ইস্টার সকালে ডেট্রয়েটে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু ডেট্রয়েটে সরকারি ভবনের ভেতরে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা বাংলা নববর্ষে নতুন রূপ : এবার ‘বৈশাখী শোভাযাত্রা’, আনন্দ-মঙ্গল বাদ ইরানে সাহসী উদ্ধার অভিযান : মার্কিন পাইলট ফিরেছেন নিরাপদে দক্ষিণ-পূর্ব মিশিগানে বন্যা সতর্কতা জারি দক্ষিণ-পূর্ব মিশিগানে টর্নেডো সতর্কতা জারি মুসলিম-অধ্যুষিত হ্যামট্র্যাম্যাকে পোলিশ চার্চের টিকে থাকার লড়াই ছুরিকাঘাতের ঘটনায় লিভোনিয়া পুলিশ কর্মকর্তা  আহত, সন্দেহভাজন গ্রেপ্তার উইসকনসিনে চুরির চেষ্টায় একর্স শহরের আর্থিক ব্যবস্থাপক গ্রেপ্তার মিশিগানে ক্রাউন জালিয়াতি : দন্তচিকিৎসক সেলিমের বিরুদ্ধে ১৩১ অভিযোগ   দিনের সূর্য থেকে মধ্যরাত পর্যন্ত, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মচিত্র অফিস সময় কমল, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ব্লুমফিল্ড টাউনশিপে ব্যাংক ডাকাতি, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ হবিগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনা : ১৯ ঘণ্টা পর সচল রেলপথ

গাজীপুরে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৩ ১২:১২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৩ ১২:১২:৫৩ অপরাহ্ন
গাজীপুরে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা
গাজীপুর, ০৯ মে : গাজীপুরে বাসায় ঢুকে কুপিয়ে এক কলেজছাত্রীকে হত্যা করা হয়েছে। এ সময় বাধা দিলে ওই ছাত্রীর মা ও তিন বোনকে কুপিয়ে জখম করা হয়। মা বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সোমবার রাতে গাজীপুরের সালনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম (২৫) পলাতক রয়েছেন। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশতারা গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি দক্ষিণ সালনা এলাকার একটি মাদ্রাসার শিক্ষক, পাশাপাশি একটি মসজিদে নামাজ পড়ান। তাঁর বিরুদ্ধে গাজীপুর সদর থানায় একটি মামলা করেছেন নিহত ছাত্রীর বাবা।
নিহত শিক্ষার্থী রাবেয়া আক্তার (২১) গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে। তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ঘটনার সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন রাবেয়ার মা ইনসুরেত নেছা (৫০), বোন হাবিবা (১৮), খাদিজা (১৫) ও জান্নাত (১৩)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কুমিল্লার হোমনার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা আবদুর রউফ সালনা বাজারে একটি শোরুমে চাকরি করেন। সেখানেই সপরিবার বসবাস করেন। ছোট দুই মেয়েকে কোরআন শিক্ষার জন্য সাইদুল ইসলামকে হাউস টিউটর হিসেবে নিয়োগ করেন আবদুর রউফ। সাইদুল রাবেয়াকে বিয়ে করার জন্য তাঁর পরিবারের কাছে প্রস্তাবও দিয়েছিলেন। বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে সাইদুল রাবেয়াকে বিভিন্নভাবে বিয়ে করার জন্য চেষ্টা করেন। একপর্যায়ে সাইদুলকে বাসায় এসে পড়ানোর জন্য নিষেধ করে দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, সাইদুল সোমবার রাত সাড়ে আটটার দিকে বাসায় প্রবেশ করে রাবেয়াকে ছুরি দিয়ে মাথা, গলা, হাত ও পায়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। তাঁর চিৎকারে মা ও দুই বোন দৌড়ে রাবেয়া আক্তারের ঘরে গিয়ে দেখেন, সাইদুল ছুরি দিয়ে তখনো রাবেয়াকে ছুরিকাঘাত করছেন। এ সময় বাধা দিলে ছুরি দিয়ে তিনি অন্যদেরও আঘাত করে পালিয়ে যান সাইদুল।
গুরুতর অবস্থায় রাবেয়াকে স্থানীয় ব্যক্তিরা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রাবেয়ার মা। আহত হয়েছে রাবেয়ার ছোট তিন বোন। গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামি সাইদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়ারেনে বসন্তকালীন ডালপালা ও লতাপাতা সংগ্রহ শুরু

ওয়ারেনে বসন্তকালীন ডালপালা ও লতাপাতা সংগ্রহ শুরু