আমেরিকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত যৌনতাপূর্ণ চ্যাটের অভিযোগে গেইলর্ড কাউন্সিলর গ্রেপ্তার মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ মিশিগানজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচি আজ উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা

ফার্মিংটন হিলসে বাড়িতে আগুন লেগে ৪ পুলিশ কর্মকর্তাসহ ১২ জন আহত

  • আপলোড সময় : ০১-০৪-২০২৫ ১২:৪৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৫ ১২:৪৫:৫২ অপরাহ্ন
ফার্মিংটন হিলসে বাড়িতে আগুন লেগে ৪ পুলিশ কর্মকর্তাসহ ১২ জন আহত
ফার্মিংটন হিলসের মিডলবেল্টের কাছে ২৯৬০০ ডব্লিউ ১০ মাইল রোডে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ফার্মিংটন হিলস ফায়ার ডিপার্টমেন্টের একটি ট্রাক পার্ক করা আছে/Photo : Andy Morrison, The Detroit News

ফার্মিংটন হিলস, ১ এপ্রিল : আজ ভোরে ফার্মিংটন হিলসের একটি বাড়িতে  আগুন লাগার পর চার পুলিশ কর্মকর্তাসহ ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। 
শহরের দমকল বাহিনীর প্রধান জন উনরুহ বলেন, অগ্নিকাণ্ডের সময় বাড়ির ভেতরে থাকা আটজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, অন্যরা শঙ্কামুক্ত। আটজনই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ভুগছিলেন, কেউই দগ্ধ হয়নি বলে জানান তিনি। তিনি আরও জানান, আক্রান্তরা সবাই পরস্পর সম্পর্কিত এবং তাদের বয়স ৫ মাস থেকে ২৭ বছরের মধ্যে। প্রধান বলেন, যাদের অবস্থা আশঙ্কাজনক, তারা সবাই প্রাপ্তবয়স্ক। এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তিনি আরও বলেন যে, একজন পুলিশ কর্মকর্তার অবস্থা সাময়িকভাবে গুরুতর এবং তিনজনের অবস্থা ভালো। মঙ্গলবার সকালে ঘটনাস্থলের কাছে এক সংবাদ সম্মেলনে উনরুহ এ মন্তব্য করেন। 
ফার্মিংটন হিলসের দমকল কর্মীদের ভোর ৫টার দিকে মিডলবেল্টের কাছে ১০ মাইল রোডের একক পরিবারের বাড়িতে আগুন লাগার খবর দেওয়া হয়। তিনি জানান, পুলিশ কর্মকর্তা ও দমকল কর্মীরা এসে দেখেন বাড়িটি থেকে প্রচণ্ড আগুন ও ধোঁয়া বের হচ্ছে। উনরুহ বলেন, 'পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে থাকা লোকজনের কাছ থেকে খবর পান যে বাড়ির ভেতরে লোকজন আটকা পড়ে আছে। চারজন কর্মকর্তা ওই বাড়িতে ঢুকে বেশ কয়েকজনকে উদ্ধার করেন। তারা খুব বীরত্বপূর্ণ উদ্ধার করেছে। আহতদের বাড়ির বেডরুমে অচেতন অবস্থায় পাওয়া গেছে বলে জানান তিনি। এছাড়া দমকল কর্মীরা ওই বাড়ি থেকে দুটি বিড়ালও উদ্ধার করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। উনরুহ বলেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে এবং কর্মকর্তারা বিশ্বাস করেন যে এটি একটি শয়নকক্ষ থেকে শুরু হয়েছিল। তিনি আরও বলেন, দমকলকর্মীরা নিশ্চিত হয়েছেন যে বাড়িটিতে স্মোক অ্যালার্ম কাজ করছিল না। "বাড়িতে ধোঁয়ার অ্যালার্ম কার্যকর থাকা কতটা গুরুত্বপূর্ণ তা আমি যথেষ্ট জোর দিয়ে বলতে পারছি না," উনরুহ বলেন।
৯১১ কল পাওয়ার কয়েক মিনিট পর ফার্মিংটন হিলসের পাঁচটি ফায়ার স্টেশনের ২৩ জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন বলে জানিয়েছেন তিনি। উনরুহ বলেন, 'বাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাসন্তী পুজোর আয়োজনে প্রাণবন্ত এবসিকন সিটি

প্রবাসে বাসন্তী পুজোর আয়োজনে প্রাণবন্ত এবসিকন সিটি