আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

গুলির শব্দ, ফ্রিওয়েতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নারী নিহত

  • আপলোড সময় : ০১-০৪-২০২৫ ০১:১২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৫ ০১:১২:৫৮ অপরাহ্ন
গুলির শব্দ, ফ্রিওয়েতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নারী নিহত
মনরো কাউন্টি, ১ এপ্রিল : পুলিশ জানিয়েছে, সোমবার রাতে মনরো কাউন্টির ইন্টারস্টেট ৭৫-এ গুলির শব্দে গাড়ি থেকে নেমে পালানোর সময় গাড়ির ধাক্কায় এক মহিলা চালক নিহত হয়েছেন। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে লুনা পিয়ারের (এক্সিট ৬) কাছে দক্ষিণমুখী আই-৭৫ এ এ এ দুর্ঘটনা ঘটে। 
পুলিশ জানিয়েছে, আটকে পড়া গাড়িচালককে সাহায্য করতে গাড়ি থামান কাস্টমস ও বর্ডার পেট্রোল এজেন্ট।  তিনি চালকের সাথে কথা বলে তার গাড়িতে ফিরে যান। কিছুক্ষণ পর একটি গুলির শব্দ শোনা যায় এবং একজন পুরুষকে কাছের জঙ্গলে দৌড়ে পালিয়ে যায়। ওই পোস্টে বলা হয়,  এই ব্যক্তিই সন্দেহভাজন বন্দুকধারী কিনা তা এখনও জানা যায়নি। আটকে পড়া মহিলা চালক তাঁর গাড়ি থেকে নেমে এক্সপ্রেসওয়ে পার হওয়ার চেষ্টা করেন । এ সময় একটি চলন্ত গাড়ি তাঁকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স