আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

মাধবপুরে ওরশ পালনকে কেন্দ্র করে সংর্ঘষ, আহত ৩০

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ১২:৪৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ১২:৪৪:৫৯ পূর্বাহ্ন
মাধবপুরে ওরশ পালনকে কেন্দ্র করে সংর্ঘষ, আহত ৩০
মাধবপুর, (হবিগঞ্জ) ২ এপ্রিল : উপজেলার কালিকাপুর এলাকায় মাজারে ওরশ পালনকে কেন্দ্র করে বি-বাদমান দু’গ্রুপের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী জানান, বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাজারে ওরশ নিয়ন্ত্রন করতেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটলে তা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করে। এক পক্ষে নেতৃত্ব দেয় যুবদল নেতা নজরুল গাজী অপর পক্ষের নেতৃত্ব দেয় বিএনপি বাঘাসুরা ইউনিয়নের সাধারণ সম্পাদক এড.সাজিদুল ইসলাম সজল।
এ নিয়ে ২২ ফেব্রুয়ারি দু’পক্ষের মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়। এরই রেশ ধরে গতকাল মঙ্গলবার সকালে আবারও গ্রুপের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। আহত কবির মিয়া (৩৫), খোকন মিয়া ২৮), জালাল মিয়া (৪০), রোকন মিয়া ৪৫, গুলবাহার বেগমকে (৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার এসআই শাহনূর জানান, সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২