আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

সিলেটে সাংবাদিকের বাসায় চুরি : খোয়া গেছে স্বর্ণালংকার, নগদ টাকা

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৫ ০২:২৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৫ ০২:২৩:২৭ পূর্বাহ্ন
সিলেটে সাংবাদিকের বাসায় চুরি : খোয়া গেছে স্বর্ণালংকার, নগদ টাকা
সিলেট, ৪ এপ্রিল : লামাবাজার নয়াপাড়ায় ঈদের ছুটিতে ফাঁকা থাকা এক বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির দুটি তলায় হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা,মোবাইল ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
চুরি হওয়া বাসার বাসিন্দা ও সিলেট অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক তরুণ সাংবাদিক মবরুর আহমদ সাজু জানান, বিথীকা ২৯/২ যেসমিন ভিলা নামের তিনতলা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় চোরেরা চুরি সংঘটিত করেছে। ঈদের ছুটিতে তিনি তাঁর পরিবার নিয়ে শ্বশুরবাড়ি সুনামগঞ্জে অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে দ্বিতীয় তলার বাসিন্দা নাজমুল হক তাকে ফোনে চুরির বিষয়টি জানান। পরে তিনি সুনামগঞ্জ থেকে সিলেটে ফেরার প্রস্তুতি নেন।
এদিকে বাসা চুরির খবর শুনে সাংবাদিক মবরুর আহমদ সাজু কোতোয়ালি থানার ওসিকে ফোনে জানালে তাৎক্ষনিক সিলেট লামাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মো: মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম বাসা পরিদর্শন করেন। উপস্থিত নীচতলার বাসিন্দা মবরুর আহমদ সাজু কে না পেয়ে ২য় তলার বাসিন্দা মো: নাজমুল ইসলামের বক্তব্য শুনেন এবং চোরদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দায়িত্ব গ্রহণ করেন।
সাংবাদিক মবরুর আহমদ সাজু জানান , চোরেরা তার বিয়ের ৫ ভরি স্বর্ণ, ওমরাহ পালনের জন্য রাখা ৫ লক্ষ টাকা, বিয়ের পোশাকসহ বিভিন্ন মূল্যবান ও সাধারণ আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।
এদিকে সাংবাদিকের বাসা চুরির খবর পেয়ে মবরুর সাজুর বাসায় উপস্থিত হন  সিলেট অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার,সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু,কার্যকরি পরিষদের সদস্য মো. আব্দুল হাছিব,ক্লাব সদস্য তারেক আহমদ খান,সেলিম আহমদ,মোহাম্মদ জাকির আহমদ,নাহিদ আহমদ প্রমুখ। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনার তীব্রনিন্দা জানিয়ে চোরদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান কর‌তে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত এসএমপি'র কোতোয়ালি থানার ওসির নির্দেশে এসআই,মোহাম্মদ আলী ঘটনাস্থল আবার পরিদর্শন করেন । এবং পুলিশ কর্মকর্তা মামলা রুজু করার জন্য বলেন। তবে প্রাথমিকভাবে চারদিকে সোর্স টিম একশন চলছে আশা করি ফিডব্যাক পাওয়া যাবে। মামলার প্রস্তুুতি নিচ্ছেন বলে জানান সাংবাদিক মবরুর আহমদ সাজু।
এ বিষয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব এর সভাপতি  মো: গুলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।তারা চুরি হওয়া মালামাল ও স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা উদ্ধার করতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান। 
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে লামাবাজার এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি

কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি