আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন ও প্রকল্প বানিজ্যে নদী হুমকিতে : শরীফ জামিল

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ১২:৫৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ১২:৫৯:৫৬ পূর্বাহ্ন
কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন ও প্রকল্প বানিজ্যে নদী হুমকিতে : শরীফ জামিল
হবিগঞ্জ, ৫ এপ্রিল : নবীগঞ্জ উপজেলার পাহাড়পুর এলাকায় কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন ও নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-র কেন্দ্রীয় সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়ক শরীফ জামিল। শুক্রবার (৪ এপ্রিল) সকালে তাঁর সঙ্গে ছিলেন সুরমা রিভার ওয়াটারকিপার ও ধরা-সিলেট এর সদস্য সচিব আবদুল করিম চৌধুরী কিম, খোয়াই রিভার ওয়াটারকিপার ও ধরা-হবিগঞ্জ এর সদস্য সচিব তোফাজ্জল সোহেল, এবং অন্যান্য পরিবেশকর্মীরা।
পরিদর্শনকালে শরীফ জামিল বলেন, "অবৈধ বালু উত্তোলনের ফলে কুশিয়ারা নদী ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। বসতভিটা হারানোর আতঙ্কে রয়েছেন তীরবর্তী বাসিন্দারা।" তিনি আরও বলেন, “একদিকে চলছে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন, অন্যদিকে ভাঙনরোধের নামে কোটি টাকার ব্লক প্রকল্প। এটি প্রকৃতপক্ষে প্রজেক্ট বানিজ্য।” স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের পরিমাণ, পদ্ধতি বা শর্তাবলী সম্পর্কে কোনো ধরনের স্বচ্ছতা দেখা যাচ্ছে না। দিনরাত ড্রেজার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলন। রাজনৈতিক প্রভাবশালী মহলের এজেন্টরা এলাকাবাসীকে ভয়ভীতি ও মামলার হুমকি দিয়ে মুখ বন্ধ করে রেখেছে বলেও জানান তারা।
এদিকে, প্রায় ৫৭৩ কোটি টাকার কুশিয়ারা প্রতিরক্ষা বাঁধ প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিবেশকর্মীরা। নদী খনন বা সঠিক ব্যবস্থাপনা ছাড়াই এই বাঁধ নির্মাণ প্রকল্পকে “অর্থ লুটপাটের একটি কৌশল” হিসেবে দেখছেন তারা।
পরিদর্শন শেষে শরীফ জামিল বলেন, “কোনো প্রকল্পই স্থানীয় জনগণের মতামত নিয়ে হয়নি। এখনই প্রশাসন যদি অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে কুশিয়ারার পাড়ে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর