আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল

সিলেটে মেয়রের বাসায় হামলা-ভাংচুর, যুক্তরাজ্য যুবলীগের নিন্দা

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০১:০১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০২:৫৩:৪৬ পূর্বাহ্ন
সিলেটে মেয়রের বাসায় হামলা-ভাংচুর, যুক্তরাজ্য যুবলীগের নিন্দা
লন্ডন, ৪ এপ্রিল : গত ২ এপ্রিল সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা হামলা-ভাংচুর করেছে। এই ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য যুবলীগ। 
সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, জোরপূর্বক অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকারের কাছে দেশ অনিরাপদ। দেশের ১৮ কোটি মানুষ আজ শংকায় দিনাতিপাত করছেন। দেশের সকল শ্রেণির মানুষ তাদের আচরণে অতিষ্ঠ হয়ে উঠছেন। ইউনুস সরকারের প্রত্যক্ষ মদদে জংগী'রা মব হামলা চালাচ্ছে। আইনশৃঙ্খলা যেমন নিয়ন্ত্রণ করতে পারছেনা, ঠিক তেমনি মানুষের জানমালের নিরাপত্তা দিতে ইউনুসগংরা ব্যর্থ। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ গত ১৬ বছর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ ছিলো। শেখ হাসিনার আমলেই দেশ শান্তি ও নিরাপদ ছিলো। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করছিলেন শেখ হাসিনা। আর ইউনুস গংরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জোরপূর্বক অবৈধভাবে ক্ষমতা দখল করে গত ৮ মাসে দেশকে একটি জংগী রাষ্ট্রে পরিণত করেছে। 
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসীন হন। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি শুধু সিলেটের মেয়র'ই নন, তিনি যুক্তরাজ্য প্রবাসীদের আপনজন। এই যুক্তরাজ্যের সাথে তার আত্মার সম্পর্ক। আর তাই এরকম একজন জনবান্ধব মেয়রের বাড়িতে হামলার ঘটনায়, যুক্তরাজ্য প্রবাসীরাও নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছে।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার কর্মের মধ্যদিয়ে সিলেট সিটির মানুষের মন জয় করে নিয়েছেন। এরকম একজন জনপ্রিয়, জননন্দিত মেয়রের বাসায় হামলা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। এ ধরনের  ঘটনা প্রমাণ করে দেশে মবের মুল্লুক চলছে। আনোয়ারুজ্জামান চৌধুরী, গত প্রায় ৭ মাস ধরে লন্ডনে রয়েছেন। তার বাসায় কেয়ারটেকার ছাড়া পরিবারের কোন লোকজন বসবাস করছেন না। খালি বাসায় কেয়ারটেকারের উপর হামলা করে বাসা ভাংচুর করে, লুটপাট করে, জিনিসপত্রের ক্ষতিসাধন করা কিসের ইংগিত বহন করে? যুক্তরাজ্য যুবলীগ এই ন্যাক্কারজনক ,জঘন্য, কাপুরুষোচিত হামলা এবং ভাংচুরের প্রতিবাদ জানাচ্ছে। এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে গ্রেফতারের আহবান জানাচ্ছে। 
এ ধরনের ঘটনা ঘটিয়ে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না করে ইউনুস সরকার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। যুক্তরাজ্য যুবলীগ নেতৃবৃন্দ আরও বলেন, মানুষের বাসা বাড়িতে হামলা-ভাংচুরের নাম রাজনীতি নয়, এটা নিচ মন-মানসিকতার পরিচয় বহন করে। এ ধরনের হামলা-ভাংচুর কাপুরুষরাই করে থাকে। এটা জঘন্য এবং নিন্দনীয়। সমাজ এবং দেশের জন্য যা মঙ্গলকর নয় তা-ই ঘটছে এই ইউনুসের মবের মুল্লুকে।
দেশে এরকম হাজার, হাজার মানুষের বাড়ি-ঘরে হামলা ভাংচুরের ঘটনায় ইউনুস সরকারের কোন পদক্ষেপ নাই, তারা চোখ বন্ধ করে দেখছেন আর মবকারীদের প্রশ্রয় দিচ্ছেন।মানুষের জানমালের নিরপত্তা দিতে ব্যর্থ মবের মুল্লুকের রাজা, পাশাপাশি অবৈধভাবে জোরপূর্বক ক্ষমতা দখলকারী ইউনুস সরকারের পদত্যাগ দাবী করছে যুক্তরাজ্য  যুবলীগ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির