আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

নবীগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-০৫-২০২৩ ১১:৩২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৩ ১১:৩২:১৮ অপরাহ্ন
নবীগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১১ মে ॥ গতকাল বুধবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ মোজাহিদ আহমদ শাহীন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মোজাহিদ আহমদ শাহীন সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামের সাজন মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসানের নেতৃত্বে একদল সদস্য উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের অভিযান চালিয়ে মোজাহিদ আহমদ শাহীন (৩৯) কে আটক করে।  এসময় শাহীনের শরীর তল্লাশী করে ২ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রাতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান বাদী হয়ে মোজাহিদ আহমদ শাহীন (৩৯)কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নবীগঞ্জ মামলা দায়ের করেন। পরে শাহীনকে থানায় হস্তান্তর করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ