আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ

মিশিগানে ‘ড্রিমস অব বাংলাদেশ’ প্রতিনিধি দলের সেমিনার

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০১:৪৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০১:৪৩:৩৯ পূর্বাহ্ন
মিশিগানে ‘ড্রিমস অব বাংলাদেশ’ প্রতিনিধি দলের সেমিনার
মেডিসন হাইটস, ৬ এপ্রিল উদ্ভাবনী রোভারের কার্যক্ষমতার ডিজাইন ডকুমেন্টশন এবং নাসা প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তৃতির ওপর এক সেমিনার করেছে ‘ড্রিমস অব বাংলাদেশ’ প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে মেডিসন হাইটস শহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় চবি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। 
অ‍্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে ও সেক্রেটারি লুৎফুর রহমানের সঞ্চালনায় রোভার তৈরির প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা করেন প্রতিনিধি দলের কোচ মো. মঈনউদ্দীন এবং দলনেতা মাহাদীর ইসলাম। সেমিনারে তাদের তৈরি মুন রোভার মাইরেজ পরিদর্শন করা হয়। 

নাসা আয়োজিত ‘হিউম্যান অক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ ২০২৫ (এইচইআরসি) প্রতিযোগিতায় অংশ নিতে অ্যামেরিকা এসেছে ‘ড্রিমস অব বাংলাদেশ’ এর ১২ সদস্যর প্রতিনিধি দল। বাংলাদেশি তরুণদের গবেষণা দলের সবাই বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী। ১১ ও ১২ এপ্রিল অ্যামিরিকার অ্যাবামায় (ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টার) অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার প্রধান পর্ব। 
হিউম্যান পাওয়ার এবং রিমোট কন্ট্রোল, দুটি ডিভিশনে বিশ্বের বিভিন্ন দেশের ৭৫টি দল অংশ নেবে। রিমোট কন্ট্রোল ডিভিশনে ‘ডিম্রস অব বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতা করবে অ্যামিরিকা, জার্মানি, থাইল্যান্ড ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৫টি দল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা

চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা