আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার

আটলান্টিক কাউন্টিতে  ‘রাম নবমী’  উৎসব পালিত

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ১১:০৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ১১:০৮:৫৬ অপরাহ্ন
আটলান্টিক কাউন্টিতে  ‘রাম নবমী’  উৎসব পালিত
আটলান্টিক সিটি, ৬ এপ্রিল : আটলান্টিক কাউন্টিতে আজ রবিবার সন্ধ্যায় ‘রাম নবমী’ উৎসব পালিত হয়েছে। আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এবসিকন শহরের রাধাকৃষ্ণ মন্দিরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘রাম নবমী’ উৎসব পালিত হয়। রাম নবমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজা অর্চনা, রামায়ন পাঠ, কথামালা, তুলসী মালা জপ,ভজন, কীর্তন ইত্যাদি।
হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব রাম নবমী। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিন এই উৎসব পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার পুত্র হিসেবে রামচন্দ্র এদিনই জন্মগ্রহণ করেন। রামচন্দ্রের জন্মদিন উদযাপন করা হয় এদিন।
রাম নবমী উৎসবে প্রদীপ দে ও সুমন মজুমদার রাম নবমীর মাহাত্ম  তুলে ধরেন। হনুমান  চল্লিশা পাঠ করেন সজল চক্রবর্তী ।

আলোচকরা বলেন,হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাম, বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। তিনি মর্যাদা পুরুষোত্তম হিসেবেও খ্যাত।রাম নবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা। মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা।
আলোচকরা আরো বলেন,ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না। আলোচকরা আরো বলেন, ধর্মচর্চা মানুষকে পরিশুদ্ধ করে এবং অন্য ধর্মের মানুষের প্রতি সহনশীল হতে শেখায়। তাছাড়া ধর্ম নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে সহায়তা করে।
রাম নবমী উৎসবের বিভিন্ন আয়োজনে অংশগ্রহন করেন সুমন মজুমদার, দীপংকর মিত্র, আন্না মিত্র,প্রদীপ দে,সজল চক্রবর্তী,লিটন ধর, সুনীল দাশ,বিউটি দাশ, প্রভিন ভিগ,পিকলু দাশ , গংগা সাহা প্রমুখ। রাম নবমী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন