আমেরিকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত যৌনতাপূর্ণ চ্যাটের অভিযোগে গেইলর্ড কাউন্সিলর গ্রেপ্তার মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ মিশিগানজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচি আজ উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা

শুল্ক ৩ মাস স্থগিতের অনুরোধ জানিয়ে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১২:২১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ১২:২১:০৮ অপরাহ্ন
শুল্ক ৩ মাস স্থগিতের অনুরোধ জানিয়ে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি
ঢাকা, ৭ এপ্রিল :  বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৭ শতাংশ পালটা শুল্ক তিনমাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর উদ্যোগটি নির্বিঘ্নে বাস্তবায়ন করতে পারবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। সোমবার (৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর- ইউএসটিআরকে এ চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়।
চিঠিতে অধ্যাপক ইউনুস উল্লেখ করেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা, গম, ভুট্টা ও সয়াবিনসহ কৃষিপণ্য আমদানি বাড়াতে পরিকল্পনা নিয়েছে, যা মার্কিন কৃষকদের জন্য লাভজনক হবে। এছাড়া বাংলাদেশের বাজারে প্রবেশের ক্ষেত্রে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সরঞ্জামের মতো মার্কিন পণ্যের ওপর শুল্ক হ্রাসের বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তুলার জন্য পৃথক শুল্কমুক্ত বন্ডেড গুদাম নির্মাণ করবে, যাতে দ্রুত বাজারে সরবরাহ নিশ্চিত করা যায়। এছাড়া কিছু পরীক্ষার শর্ত বাতিল, প্যাকেজিং ও লেবেলিং নিয়ম সহজকরণ এবং কাস্টমস প্রক্রিয়া সরলীকরণের মতো বাণিজ্য সহায়ক পদক্ষেপও নেওয়া হচ্ছে।
অধ্যাপক ইউনুস বলেন, ‘বাংলাদেশ আপনার (প্রেসিডেন্ট ট্রাম্পের) বাণিজ্য এজেন্ডাকে সম্পূর্ণভাবে সমর্থন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। আমরাই প্রথম দেশ যারা এ ধরনের সক্রিয় পদক্ষেপ নিয়েছি।’
তিনি আরও জানান, বাণিজ্য উপদেষ্টা শিগগিরই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কাছে বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করে পৃথক একটি চিঠি পাঠাবেন। এই উদ্যোগের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাসন্তী পুজোর আয়োজনে প্রাণবন্ত এবসিকন সিটি

প্রবাসে বাসন্তী পুজোর আয়োজনে প্রাণবন্ত এবসিকন সিটি