আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ
প্রতিবাদে মানববন্ধন 

মৌলভীবাজারে চার্চ কম্পাউন্ডের ভুমি বিক্রির পায়তারা

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১২:৩৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ১২:৩৯:০৫ অপরাহ্ন
মৌলভীবাজারে চার্চ কম্পাউন্ডের ভুমি বিক্রির পায়তারা
সিলেট, ৭ এপ্রিল : মৌলভীবাজার প্রেসবিটারিয়ান চার্চ কম্পাউন্ডের ভুমি বিক্রির পায়তারার অভিযোগে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারে উক্ত মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার প্রেসবিটারিয়ান চার্চ কম্পাউন্ডের ভূমি বা জমি বিক্রির বিরুদ্ধে মৌলভীবাজার প্রেসবিটারিয়ান চার্চ এর ভিতর বসবাসকারী পরিবারবর্গ এবং সেখানে হেস্টেলে অবস্থানরত প্রায় ৫০-৬০ জন ছাত্র সহ প্রায় শতাধিক লোকজন মানববন্ধন ও র‍্যালীতে অংগ্রহন করেছে।
তাদের অভিযোগে থেকে জানা যায়, অতীতেও মিশন উন্নয়ন নামে কতিপয় দুর্নীতিবাজ সংবিধান পরিপন্থি, অনিয়মতান্তিক স্বঘোষিত অবৈধ ব্যক্তিবর্গ মি:শংকর মারাক, মি:সুমেন বেসরা এবং রেভা: যাকোব কিসকু গং এবং তাদের সহযোগী চক্র শতবছরের ঐতিহ্যবাহি চার্চের মাঠ ও অফিসের পাশের যায়গা বিক্রির পায়তারা করেছে।
ইতিপূর্বেও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ এলাকার অনেক যায়গা উন্নয়নের নামে বিক্রি করে সমস্ত টাকা আত্মসাৎ করেছে, এখন তারা জানতে পেরেছে মৌলভীবাজার মিশনের ভিতরের ভুমি বিক্রির পায়তারা চলছে। তাই মিশনবাসীরা তাদের মিশনের ভূমি রক্ষার জন্য আজ মানববন্ধন ও র‍্যালীর করেছে যেন কোনভাবেই তাদের মিশন এলাকার ভুমি বিক্রি বা লিজ দিতে না পারে।
এ ব্যাপারে মৌলভীবাজার প্রেসবিটারিয়ান চার্চ কম্পাউন্ডের ভূমি উন্নয়ন কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে অবহিত করা হয়। আরো জানা যায় যে, কোন যায়গা যাতে লিজ বা সাব-কবলা রেজিষ্টি দলিল সম্পাদান না করিতে পারে সে বিষয়ে সাব-রেজিষ্ট্রার বরাবর লিখিতভাবে অবহিত করেছেন।
জানা যায়, ২০১৭ সাল থেকে অদ্যাবধি কোন বৈধ সভাও হচ্ছে না এবং বৈধ কমিটি গঠিত হচ্ছে না। তাই পুরাতন কমিটি তাদের সাজানো কিছু অবৈধ লোকজনের নাম ব্যবহার করে এধরনের অবৈধ কাজ প্রতি বছরই করে যাচ্ছে যা মিশনবাসী মেনে নিতে পারছেনা। এই দুর্নিতিবাজ কমিটির অধিকাংশ লোকের বসবাস ভারতের বর্ডার এলাকায়। কোন প্রকার আইনি সহায়তা গ্রহন করলেই তারা তখন ভারতের বাসিন্দা হয়ে যান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স