আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

‘মাদকদ্রব্য নিষিদ্ধ কমিশন’ গঠনের আহবান নতুনধারার

  • আপলোড সময় : ১১-০৫-২০২৩ ১২:১৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৩ ১২:১৪:৩৭ পূর্বাহ্ন
‘মাদকদ্রব্য নিষিদ্ধ কমিশন’ গঠনের আহবান নতুনধারার
ঢাকা, ১১ মে : মাদকমুক্ত দেশ গড়ার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি ৫ প্রস্তাব উপস্থাপন করেছে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী,  প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান পলাশ চন্দ্র চন্দন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবগুলো হলো- ১. অনতিবিলম্বে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ পরিবর্তন করে ‘মাদকদ্রব্য নিষিদ্ধ কমিশন’ বাস্তবায়ন করতে হবে। ২. বর্ডার গার্ড ও সেনা বাহিনীর যৌথ টহল বৃদ্ধি করে সীমান্ত হত্যা- চোরা চালান ১০০% বন্ধ করতে হবে। ৩. ‘মাদকদ্রব্য নিষিদ্ধ বিশেষ ট্রাইবুনাল’ গঠন ও ৩ মাসের মধ্যে প্রমাণিত মাদক বিক্রেতা-ক্রেতাকে যাবজ্জীবনকারাদণ্ড প্রদানের আইন পাস করতে হবে। ৪. পুলিশ-প্রশাসনের কোন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রিতে সহায়তা করার প্রমাণ পেলে সাথে সাথে চাকুরি থেকে অব্যহতি এবং  ৩ মাসের মধ্যে ‘মাদকদ্রব্য নিষিদ্ধ বিশেষ ট্রাইবুনাল’-এর মাধ্যমে শাস্তি কার্যকর করতে হবে।  ৫. দেশের সকল হোটেল- রেস্টুরেন্ট-বারে মাদকদ্রব্য বিক্রি নিষিদ্ধ ও মদ বিক্রি-ক্রয়-এর সকল লাইসেন্স বাতিল করতে হবে। বিবৃতিতে মোমিন মেহেদী আরো বলেন, মদসহ সকল মাদকদ্রব্য নিষিদ্ধের দাবিতে বাংলাদেশে সবচেয়ে বেশি সোচ্চার নতুনধারার রাজনীতিকগণ। তারা চায় মাদকমুক্ত-মাদকাসক্তমুক্ত সমৃদ্ধ সোনার বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন