আমেরিকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান

ড্রিমস অব বাংলাদেশ নাসা ফাইনালিস্ট দল মিশিগানে সংবর্ধিত

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৩:২০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৩:২০:১৪ পূর্বাহ্ন
ড্রিমস অব বাংলাদেশ নাসা ফাইনালিস্ট দল মিশিগানে সংবর্ধিত
ওয়ারেন, ৯ এপ্রিল : গত রোববার শহরের দেশি কুজিনে “ড্রিমস অব বাংলাদেশ” NASA ফাইনালিস্ট দলের সৌজন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম) সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে। "ড্রিমস অব বাংলাদেশ” নামক ব্যতিক্রমী ছাত্র দলটি NASA Human Exploration Rover Challenge 2025-এর ফাইনালিস্ট হিসেবে অংশগ্রহণ করছে এবং বিশ্বব্যাপী ৭,৮০০ টিরও বেশি দলের মধ্য থেকে নির্বাচিত হয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের দলটি ৭২টি ফাইনালিস্ট দলের মধ্যে একটি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।  দলটি NASA-এর ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। যেটি  ১০–১২ এপ্রিল  U.S. Space & Rocket Center, Huntsville, Alabama-তে, NASA’s Marshall Space Flight Center-এর আয়োজনে অনুষ্ঠিত হবে।
মিশিগান ইভেন্টে, দলটি তাদের উদ্ভাবনী প্রোটোটাইপ রোভার প্রদর্শন করে, যা চাঁদ ও মঙ্গলগ্রহের কঠিন ও পাথুরে ভূখণ্ডে চলাচলের জন্য ডিজাইন করা হয়েছে। তাদের দূরদৃষ্টিসম্পন্ন ডিজাইন ও কারিগরি দক্ষতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং বাংলাদেশি তরুণদের অসাধারণ সম্ভাবনার প্রমাণ উপস্থাপন করে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের সার্টিফিকেট অব রিকগনিশন প্রদান করেন সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আপনারা শুধু বাংলাদেশ নয় বিশ্ব মহাকাশ গবেষণার ভবিষ্যৎকেই প্রতিনিধিত্ব করছেন।”

অনুষ্ঠানটি বামের সভাপতি জাবেদ চৌধুরী-র সভাপতিত্বে এবং তাহমিদ হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান বামের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মতিন চৌধুরী, উপদেষ্টা আমিনুর রশিদ চৌধুরী, লুৎফর বারী নিয়ন, আহাদ আহমেদ, সুমন কবির, সহ সভাপতি সৈয়দ মতিউর রহমান শিমু, আলী আহমেদ ফারিশ, কোষাধ্যক্ষ জসিম চৌধুরী, কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে  বক্তব্য রাখেন  সৈয়দ  আমিনুর রহমান, চট্রগ্রাম এলামনাই এসোসিয়েশন অব মিশিগানের কোষাধ্যক্ষ মোহাম্মদ আফতাব ও বাপ্পী চৌধুরী প্রমুখ।
“ড্রিমস অব বাংলাদেশ” দলের সম্মানিত সদস্যরা হলেন মাহাদির ইসলাম স্টুডেন্ট টিম লিডার, মো. মঈন উদ্দিন কোচ, আন নাফেউ, আর্ক প্রতীক আচার্য্য, হাসিন ইসরাক চৌধুরী তাহা, মারজিয়া আফিফা পৃথিবী, রুবাইয়াত এইচ রহমান, সামিম আহনাফ তাহমিদ, মো. ইয়াসিন আরাফাত, আয়েশা জাহরা সাফা, মো. রিফাত হোসেন, ফাতেমা জাহান সিফা এবং আবদুল্লাহ আল জুনায়েদ। এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শুধু শিক্ষার্থীদের সাফল্যই নয়, বরং মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ঐক্য, গর্ব ও অকুণ্ঠ সমর্থনের প্রতিফলন ঘটেছে। “ড্রিমস অব বাংলাদেশ” দলটি NASA-এর ফাইনাল চ্যালেঞ্জে অংশ নিতে যাচ্ছে, আর তাদের সঙ্গে রয়েছে একটি জাতির স্বপ্ন ও অনুপ্রেরণা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি

লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি