আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

অ্যালেন পার্কে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১২:৪৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১২:৪৯:২০ পূর্বাহ্ন
অ্যালেন পার্কে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
অ্যালেন পার্ক, ১০ এপ্রিল : মঙ্গলবার রাতে অ্যালেন পার্কে গাড়ি দুর্ঘটনায় এক পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। রাত ১১টা নাগাদ ইকোরস এবং পেলহাম রোডের সংযোগস্থলে এই  দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একটি এসইউভি  সেডান গাড়িকে ধাক্কা মেরে ইকোরস রোডের ১৯০০০ ব্লকের একটি বিল্ডিংয়ে ধাক্কা মারে। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে একটি কালো ফোর্ড সেডান গাড়ি দেখতে পান যার ভিতরে দুই নারী এবং একটি ফোর্ড এসইউভি গাড়িতে তিনজন আরোহী ছিলেন কর্তৃপক্ষ জানিয়েছে। এসইউভিতে আগুন লেগেছিল এবং এর তিন যাত্রী সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পুলিশ তাদের মাটিতে পড়ে থাকতে দেখেন। তবে এসইউভি চালক অচেতন হয়ে ভিতরে আটকা পড়েন। দমকল কর্মীরা আগুন নিভিয়ে চালকের আসনে তাকে খুঁজে পান। তদন্তকারীরা জানিয়েছেন, এখনও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে কর্তব্যরত চিকিৎসক সেডান গাড়ি ও এসইউভির চালককে মৃত ঘোষণা করেন। সেডান গাড়িটির চালক অ্যালেন পার্কের ২০ বছর বয়সী এক নারী। সেডানের যাত্রী সচেতন ছিলেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। গাড়ি দুটির আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনা সম্পর্কে যে কারও কাছে তথ্য রয়েছে তাদের অ্যালেন পার্ক পুলিশ বিভাগকে (313) 386-7800 এই নম্বরে কল করতে হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২