আমেরিকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট

মসজিদ আল হেরার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-০৫-২০২৩ ১২:০৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৩ ১২:০৮:১০ অপরাহ্ন
মসজিদ আল হেরার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আটলান্টিক, ১১ মে : গতকাল বুধবার সন্ধ্যায় নিউজার্সিরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরার উদ্যোগে  “ঈদ পুনর্মিলনী”  অনুষ্ঠিত হয়েছে। “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, হামদ, নাত, ইসলামী সংগীত পরিবেশন।

মসজিদ আল হেরার সভাপতি জনাব  ওবায়দুললাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক  জনাব রিয়াজউদদীন  চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মসজিদ আল হেরার হাফেজ নজরুল ইসলাম। কথামালায় অংশ নেন মসজিদের খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন, জসীমউদ্দীন, নজরুল ইসলাম সোহাগ, ফারুক আহমদ প্রমুখ । 

বক্তারা  মসজিদ আল হেরার উন্নয়নে কমিউনিটির সবাইকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার অনুরোধ জানান। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা  শিশু- কিশোরদের অংশগ্রহনে বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা প্রাণভরে উপভোগ করেন। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন ফারুক আহমদ ও তাঁর দল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা