আমেরিকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করলে বাধ্যতামূলক নিবন্ধন, অমান্য করলে শাস্তি

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০২:৪৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০২:৪৬:৪৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করলে বাধ্যতামূলক নিবন্ধন, অমান্য করলে শাস্তি
ওয়ারেন, ১৩ এপ্রিল : অভিবাসন নীতিতে আরও বদল ট্রাম্প প্রশাসনের। শনিবার আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে জানানো হয়েছে যে, কোনও বিদেশি নাগরিক আমেরিকায় ৩০ দিনের বেশি থাকলে, তাকে প্রশাসনের কাছে এসে সেই মেয়াদ বাড়ানোর জন্য রেজিস্টার করে যেতে হবে। যদি কেউ তা না করেন, তবে তার বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড হতে পারে।
নির্দেশিকা অনুসারে, কোনও বিদেশি নাগরিক বিনা রেজিস্ট্রেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে যতদিন থাকবেন প্রতি দিন ৯৯৮ ডলার করে জরিমানা হবে। এমনকি, ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও তিনি যদি না যান, সেক্ষেত্রেও সর্বোচ্চ পাঁচ হাজার ডলার অবধি জরিমানা ও জেলযাত্রা হতে পারে।
এই নিয়মে এইচ-১বি ভিসা বা ছাত্র ভিসাধারীদের সরাসরি প্রভাবিত করবে না। তবে এটি মার্কিন কর্তৃপক্ষের বিদেশিদের নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা বলছেন, এইচ-১বি ভিসাধারীরা চাকরি হারালে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়তে বাধ্য হবেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অবৈধ অভিবাসীদের স্ব-নির্বাসনের আহ্বান জানিয়ে বলেছে, "স্ব-নির্বাসন নিরাপদ। নিজের সময়ে ফ্লাইট বুক করে চলে যান। এতে আপনার যুক্তরাষ্ট্রে আয় করা অর্থ সঙ্গে করে নেওয়া যাবে।" বিভাগটির দাবি, স্ব-নির্বাসন ভবিষ্যতে বৈধভাবে ফেরার পথ খোলা রাখবে এবং প্রয়োজন হলে ভর্তুকিযুক্ত ফ্লাইটের সুবিধাও পাওয়া যাবে।
এ ব্যাপারে এক্সে একটি পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অবৈধ অভিবাসীদের উদ্দেশে প্রেসিডেন্টের কড়া বার্তা, এখনই দেশ ছাড়ুন এবং স্বেচ্ছায় ফিরে যান। সবশেষে স্পষ্ট করে জানানো হয়েছে, যেসব অবৈধ অভিবাসী জোরপূর্বক ফেরত পাঠানো হবে, তারা আর কখনো বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন না। এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিরই ধারাবাহিকতা। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লেগ স্পিনের ঘূর্ণিতে স্বপ্ন বুনছে হবিগঞ্জের নাফি

লেগ স্পিনের ঘূর্ণিতে স্বপ্ন বুনছে হবিগঞ্জের নাফি