আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

মাধবপুরে ২০কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ১১-০৫-২০২৩ ১২:০৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৩ ১২:০৯:০৩ অপরাহ্ন
মাধবপুরে ২০কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) ১১ মে :  কাপড়ের গাইডের মতো বস্তায় ২০ কেজি গাঁজা পাচার কালে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জঙ্গু মিয়া বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের রফিক
মিয়ার ছেলে। সে সুরমা গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত বুধবার রাতে গ্রেফতার মোঃ জঙ্গু মিয়া কাপড়ের ভেতরে বিশেষ কায়দায় ২০ কেজি গাঁজা পাচারের সময় ঢাকা সিলেট মহাসড়কের বেলঘর বাস ষ্ট্যান্ড এলাকা থেকে থানার এসআই সাইদুল ইসলাম গাঁজা সহ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে মাধবপুর থানায় দায়ের করা মাদক নিয়ন্ত্রণ আইনে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে নেওয়া হলে বিজ্ঞ বিচারকের নির্দেশে তাকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২