আমেরিকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ

মিশিগান কালীবাড়ীতে মঙ্গল শোভাযাত্রা ও বাংলা নববর্ষ উদযাপন

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ১২:৩৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০১:৩৪:০৩ পূর্বাহ্ন
মিশিগান কালীবাড়ীতে মঙ্গল শোভাযাত্রা ও বাংলা নববর্ষ উদযাপন
ওয়ারেন, ১৪ এপ্রিল : বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে গতকাল নগরীর মিশিগান কালীবাড়ীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ও আনন্দঘন উদযাপন। পহেলা বৈশাখ উদযাপনের এই অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণ ছিল নজরকাড়া। ঠিক বিকাল ৩ টায় অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ, ভারত ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে, যার পরপরই মঙ্গল শোভাযাত্রা বের হয় উৎসবমুখর পরিবেশে।
মঙ্গল শোভাযাত্রার পরে সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মূল দায়িত্বে ছিলেন মিশিগান কালীবাড়ীর সভাপতি শ্যামা হালদার। অনুষ্ঠান আয়োজনের সমন্বয়ক ছিলেন মিত্রা চক্রবর্তী, গৌতম গুহ, স্বর্ণা ধর ও শতরূপা চৌধুরী। তাঁদের নিরলস প্রচেষ্টায় প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির প্রাণ ছুঁয়ে গেল দর্শকদের হৃদয়ে।

মিত্রা চক্রবর্তী ও সুরভী বনিকের অনবদ্য সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও দলীয় সংগীত পরিবেশন করেন আত্রেয়ী রয়, সুশান্ত সরকার, রায় পরিবার, ত্রয়ী রায়, শতাব্দী রায়, অদিতি রায়, শ্রেয়শী পাল, সুমি দত্ত ও তাঁর ছাত্রছাত্রীরা, রিশান ও ঋদ্ধিমা পাল, অতাশী চৌধুরী ও পৃথিলা দত্ত, শ্রাবণ সরকার ও সমৃদ্ধি বৈদ্য, অন্দ্রিতা হালদার, আরুশি চ্যাটার্জি, শ্রেয়শী পাল, অর্পিতা রায়, জয়িতা নন্দী, রিংকু দাস এবং পিংকু দাস। সাদা কালা ব্যান্ডের পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ।

নৃত্য পরিবেশন করেন পৃথিলা দত্ত, বৃন্তি দে, অদিতি ধর, অরেল চ্যাটার্জি ও আরুশি চ্যাটার্জি, অনুষ্কা মণ্ডল, গুনগুন গুহ ও দেবশ্রী রায়, অরোরা ঘোষ, ঋদ্ধিমা, শায়োনী, শানভি, সমৃদ্ধি, আদৃতা হালদার, রনিত রায়, পরম রায়, দিবম সাহা, রুদ্র মহাতো, স্পৃহা দাস, দীপা দে, শানভী দেব, অর্ক রায়, রোয়ান চৌধুরী, শোভন সরকার, ঋতিকা রায়, আথিলী রায়, পৃথিলা রায় হৃদি, বন‍্যা ও অনন্যা চৌধুরী, ঋষিকা রায়, আদ্রিজা চৌধুরী, মুনমুন, শায়ন ও আদ্রিজা।

কবিতা আবৃত্তি করেন শ্রাবণ সরকার, অন্দ্রিতা হালদার এবং জনা দাস। দিনের শেষ আকর্ষণ ছিল নাটক “লন্ডনী ফুরির বিয়া”— যা দর্শকদের মন জয় করে নেয় হাস্যরস আর বাস্তবতার মিশেলে। এই আয়োজন প্রবাসী বাঙালিদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় এবং নতুন বছরের আগমনকে করে তোলে স্মরণীয়।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ