আমেরিকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু

হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী 

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০১:৩৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০১:৩৫:৩৪ পূর্বাহ্ন
হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী 
ওয়ারেন, ১৪ এপ্রিল : হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর দেশি হলে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে হরেক রকমের শীতকালীন মুখরোচক পিঠার ব্যাপক আয়োজন ছিল। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। 

উৎসবে ছিল বাহারি স্বাদের প্রায় অর্ধশতাধিক ধরনের পিঠার সম্ভার। শোভা পাচ্ছিল পাটিসাপ্টা, ভাপাপিঠা, তেলের পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, নারিকেল পুলি, নিমকিসহ নাম না জানা নানা রকমের পিঠা। পিঠা উৎসবের পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অনামিকা রায় সহ প্রবাসী শিল্পীরা গান পরিবেশন করেন। 

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দঘন পরিবেশ গড়ে তোলেন।  আনন্দঘন এই পিঠা উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের সভাপতি মো: লুৎফুর রহমান শেলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং প্রচার সম্পাদক জিয়া উদ্দিন আহমদ। পিঠা উৎসবে অংশগ্রহণকারী সকলকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে আয়োজকবৃন্দ আগত সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামী বছর পিঠা উৎসবকে আরো বড় আকারে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে আশাব্যক্ত করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন 

আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন