আমেরিকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’

মিশিগানে কুরআনে হাফেজ এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১২:৩৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১২:৩৯:০৪ পূর্বাহ্ন
মিশিগানে কুরআনে হাফেজ এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
ডেট্রয়েট, ১৫ এপ্রিল : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে কুরআনে হাফেজ ও স্কুল গ্রাজুয়েটদের সম্মাননা প্রদান সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে ডেট্রয়েট আইসিএনডি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনএসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন আহমদ। 
সেক্রেটারী আব্দুর রহমান এবং সহকারী সেক্রেটারী মাওলানা কয়েছ আহমদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শায়খ ইমাম আব্দুল লতিফ আজম, ইমাম মাওলানা রায়হান উদ্দিন, ইমাম হাফিজ তাজ উদ্দীন, এসোসিয়েশনের উপদেষ্টা ওয়ালিউর রহমান, মাঈন উদ্দীন, এসোসিয়েশনে সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী ও যুব বিষয়ক সম্পাদক খাজা আফজল হোসাইন প্রমুখ। 
অনুষ্ঠানে মিশিগানে বরবাররত কানাইঘাটের ৯ জন কুরআনে হাফেজকে সম্মাননা দেয়া হয়। তারা হলেন হাফেজ ওমর বিন হাসনাত, হাফেজ ওয়াহিদুর রহমান মান্না, হাফেজ থালহা বিন হাসনাত, হাফেজ আনাস বিন হাসনাত, হাফেজ মোহাম্মদ সাজিদ আলম, হাফেজ আহমেদ আল ইমদাদ চৌধুরী, হাফেজ তামিম উদ্দিন, হাফেজ ইব্রাহিম উদ্দিন ও হাফেজ এশান নূর। 

এছাড়া হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করায়  মুহতাসি ফুয়াদ রহমান ফারহান, তাহিয়া ফেরদৌস, নুসরাত রহমান, জারা নূর, তাহমিদ আম্বিয়া এবং মোহাম্মদ সাজিদ আলমকে সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন রাদি আহমেদ ও সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুলায়মান আল মাহমুদ। অনুষ্ঠানে ছোটদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশ নেয়া প্রতিযোগীদের জন্য বিশেষ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করলেও আমরা মনে প্রাণে কুরআনের শিক্ষা, দেশীয় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিকে ধারণ করি। এধরণের আয়োজন আমাদের জাতিস্বত্তাকে বিকশিত করতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আমাদের তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ, দেশীয় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে কানাডাপ্রবাসী লায়েকুল  হক চৌধুরীকে ঘিরে মতবিনিময়

নিউইয়র্কে কানাডাপ্রবাসী লায়েকুল  হক চৌধুরীকে ঘিরে মতবিনিময়