আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

মাধবপুরে ২যুবকের  লাশ উদ্ধার 

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০২:০৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০২:০৫:১৩ অপরাহ্ন
মাধবপুরে ২যুবকের  লাশ উদ্ধার 
মাধবপুর (হবিগঞ্জ) ১৫ এপ্রিল : মাধবপুর থানা পুলিশ মঙ্গলবার পৃথক দুটি স্থান থেকে দুই তরুনের লাশ উদ্ধার করেছে। দুপুরে ছাতিয়াইন - শিমুলঘর  সড়কের মধ্যবর্তী স্থানে পাশে একটি খাল  থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। মাধবপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়রা অজ্ঞাত  লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। অজ্ঞাত কোন দূরে স্থানে  যুবককে হত্যা করে কে বা কারা কয়েক দিন আগে এই স্থানে লাশ ফেলে রাখতে পারে এমন ধারণা স্থানীয়দে। ওসি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।এখনো লাশের পরিচয় জানা যায়নি। পুলিশ ইনভেস্টিগেশন  ব্যুরো লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করছে। 
এদিকে আজ সকালে মাধবপুর পৌর শহরের সবুজবাগ এলাকার একটি বাসা থেকে হেলাল মিয়া (২২)নামে এক যুবকের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার রুস্তুুমপুর গ্রামের শিরু মিয়ার ছেলে। মাধবপুরে  একটি ওয়ার্কশপে কাজ করতেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন