আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

কবি সাংবাদিক সৌমিত্র দেব টিটু আর নেই 

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০২:০৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০২:০৫:৫৮ অপরাহ্ন
কবি সাংবাদিক সৌমিত্র দেব টিটু আর নেই 
সিলেট, ১৫ এপ্রিল : কবি,সাংবাদিক সৌমিত্র দেব আর নেই। মৌলভীবাজারের সন্তান কবি সৌমিত্র দেব টিটু অনেক দিন থেকে এজমা-শ্বাসকষ্ট রোগে ভোগছিলেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯.৩০টায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪বছর।
কবি ও সাংবাদিক সৌমিত্র দেব ১৯৭০সালের ২৭ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহন করেন। তিনি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়। মৌলভীবাজার সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। সর্বশেষ সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে।
সৌমিত্র দেব টিটু দৈনিক প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করে। সর্বশেষ রেডটাইমস ডটকম ডট বিডির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর মরদেহ মৌলভীবাজার নিজ গ্রামে আনা হচ্ছে। সেখানে তাঁর ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শেষকৃতানুষ্ঠান সম্পন্ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২