আমেরিকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

বর্ষবরণে শিব মন্দির, ডেট্রয়েট দুর্গা টেম্পলে ব্যাপক প্রস্তুতি

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০২:৩২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০২:৩২:২৭ পূর্বাহ্ন
বর্ষবরণে শিব মন্দির, ডেট্রয়েট দুর্গা টেম্পলে ব্যাপক প্রস্তুতি
ওয়ারেন, ১৭ এপ্রিল : শিব মন্দির এবং ডেট্রয়েট দুর্গা টেম্পলে বাঙালি আমেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। রঙে-রূপে-নৃত্যে-ছন্দে নববর্ষকে বরণ করা হবে। প্রতিবারের মতো এবারও এ আয়োজনকে ঘিরে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, আবৃত্তি, নাটক, সমবেত সঙ্গীত, একক সঙ্গীত, নৃত্য ও ম্যাগাজিন অনুষ্ঠানসহ আরও অনেক কিছু। দুপুরে গনেশ পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হবে। 

মন্দির টেম্পল অব জয় ॥ 
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শিব মন্দিরের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বর্ষবরণ  উপলক্ষে আগামী রোববার (২০ এপ্রিল) বর্ণাঢ্য সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় গনেশ পুজার মাধ্যমে শুরু হবে বর্ষবরণ অনুষ্ঠান। বিকেল ৫টায় বের হবে মঙ্গল শোভাযাত্রা। অন্যান্য আয়োজনে থাকছে বৈশাখী মেলা, ম্যাগাজিন অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করবেন মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু। এ দিনের অনুষ্ঠানে অংশ নেওয়া  সকলের  পরনে থাকবে  লাল-সাদার পাশাপাশি বাহারি রঙের নকশাদার পোশাক। পরিবেশনাকে সুন্দরভাবে উপস্থাপনের লক্ষ্যে  উইকেন্ডেতে হয়েছে মহড়া। 

ডেট্রয়েট দুর্গা টেম্পল ॥ 
বর্ষবরণ উৎসবকে প্রাণের উচ্ছাসে মাতাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ডেট্রয়েট দুর্গা টেম্পল। নতুন বছরকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আগামী শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান। দিনব্যাপী বর্ণাঢ্য সব আয়োজনে রয়েছে শ্রীশ্রী গনেশ পূজা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ছাড়াও একক সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত অতিথি শিল্পী মৌসুমী দেবরায়। রাত সাড়ে ৮টায় হারান কান্তি সেনের রচনা ও পরিচালনায় মঞ্চস্থ হবে কমেডি নাটক হাড় কিপ্টে। নাটকে মিশিগান বাংলা থিয়েটারের কলা কুশলীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা