আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

হবিগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৪

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০১:৪১:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০১:৪১:৫২ পূর্বাহ্ন
হবিগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৪
হবিগঞ্জ, ১৮ এপ্রিল : মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং শিশুসহ ১০ জান আহত হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে মাধবপুর উপজেলার বাখরনগর এলাকায় বাদশা কোম্পানির পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোরে ওই এলাকায় ঢাকাগামী একটি ট্রাক ও সিলেটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় শিশুসহ  আহত হন ১০ জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চমকপুরের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তকিমা আক্তার (৩৫), রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও জহুর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০)। অন্য একজন পুরুষের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তারা ইটভাটায় কাজ করার জন্য যাচ্ছিল বলে জানায় পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি

ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি