আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

নিখোঁজের ৫ দিন পরে রাবার বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১১-০৫-২০২৩ ১১:২১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৩ ১১:২১:৩৯ অপরাহ্ন
নিখোঁজের ৫ দিন পরে রাবার বাগান থেকে যুবকের লাশ উদ্ধার
হবিগঞ্জ, ১২ মে : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের শাহাজী বাজার রাবার বাগান থেকে চুনারুঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। 
জানা যায়, লাশটি রাসেল মিয়া (২৫) নামে এক যুবকের। সে শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে। সে অলিপুরে তাফরিদ কোম্পানির একজন শ্রমিক ছিল। একটি সুত্রে জানা যায়, মৃত রাসেল মিয়া গত ৬ মে শনিবার বাড়ি থেকে শশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বহু খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে গত ১০ মে বুধবার থানায় একটি হারানোর অভিযোগ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লাশের খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ অর্ধ গলিত ওই যুবকের লাশ উদ্ধার করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল হক লাশ উদ্ধার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে মিশিগান বিএনপির ইফতার মাহফিল

হ্যামট্রাম্যাকে মিশিগান বিএনপির ইফতার মাহফিল