আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

আটলান্টিক সিটিতে স্বীকৃতি পেল বাংলা নববর্ষ 

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১২:১২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১২:১২:১৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে স্বীকৃতি পেল বাংলা নববর্ষ 
আটলান্টিক সিটি, ১৯ এপ্রিল : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে পহেলা বৈশাখকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গত ১৬ এপ্রিল, বুধবার বিকেলে অনুষ্ঠিত সিটি কাউন্সিলের  সভায় পহেলা বৈশাখকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রস্তাব আনা হয়। সভায় অংশগ্রহণকারী কাউন্সিল সদস্যরা এই প্রস্তাবের পক্ষে ভোট দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
সভায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, কাউন্সিল সভাপতি এ‍্যারন রেনডলফ, সহ সভাপতি কলিম শাহবাজ, লা টয়া ডান্সটন,এ‍্যানিমেল ক্রাউচ,মারিয়া লাকা,জেসি কার্টজ,জর্জ টিবিট, স্টিফেনি মার্শাল, পেট্রিসিয়া বেইলি উপস্থিত ছিলেন। সিটি কাউন্সিলে পহেলা বৈশাখকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়ায় কমিউনিটিতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

পহেলা বৈশাখকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক সোহেল আহমদ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী আটলান্টিক সিটির মেয়রসহ সিটি কাউন্সিলের সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ