আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

মাধপপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে নানা চেষ্টা

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১২:৫৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১২:৫৮:৩৭ অপরাহ্ন
মাধপপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে নানা চেষ্টা
মাধবপুর, ১৯ এপ্রিল : মাধবপুরে হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এর কারন হিসেবে সাধারণ মানুষ মনে করছেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের পরিকল্পিত দিক নির্দেশনায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ ফাঁড়ি পুলিশ ও সমাজের সকল পেশার প্রতিনিদের নিয়ে  মাধবপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দুর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে বৈঠক করে যাচ্ছেন। এর ফলে সাধারণ মানুষ অপরাধ থেকে বিরত থাকছে। 
চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ বলেন, মাধবপুরের বড় সমস্যা হচ্ছে মাদক। মাদক নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশ, র্যাব সহ দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজ সচেতেনতা প্রয়োজন। নাগরিক সমাজ পাড়া মহল্লায় মাদকের বিরুদ্ধে গড়ে তুলতে পারলে দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব। তিনি বলেন, সম্প্রতি হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে মাধবপুর থানা পুলিশ বিভিন্ন পাড়া মহল্লায় উঠান বৈঠকের কারণে আইনের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বেড়েছে। অপরাধের প্রতি ঘৃনার ভাব সৃষ্টি হয়েছে। 
শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, ভৌগলিক প্রক্রিয়ায় মাধবপুর উপজেলা ভারত সীমান্ত ঘেষা। এ কারনে মাদকের অনেক প্রভাব রয়েছে। তবে পুলিশ সীমান্ত ইউনিয়নে মাদক সহ সব অপরাধ নিয়ন্ত্রণে বৈঠকের কারনে এর ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। মাধবপুরের মানুষ চিরাচরিতভাবে শান্তিপ্রিয় সংস্কৃতিমনা। এখন পুলিশের সাথে বৈঠকের কারনে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। পুলিশের কাজে মানুষের সহযোগীতা বেড়েছে। এতে পুলিশ যে কোন ঘটনা নিয়ন্ত্রণ করতে পারছে। 
আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে দিকে আন্দিউরা ইউনিয়নের মিরনগর এবং বিকেলে পৌরসভার শিবপুর-গুমটিয়া রোডে উঠান বৈঠকের আয়োজন করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকের বক্তব্যে বলেন, অপরাধী ও মাদক পাচারকারীদেরকোন ছাড় নয়। আপনারা শুধু পুলিশকে  তথ্য দিয়ে সহযোগিতা করেন। 
হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান  বলেন, হবিগঞ্জ  একটি সমৃদ্ধ জেলা। এ জেলায় প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই জেলাকে শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগব্যবস্থা, চিকিৎসা সহ সব দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব জেলাবাসীর।আমরা পুলিশের জনবল নিয়ে হবিগঞ্জবাসীর জন্য শান্তিপূর্ণ জেলা করতে চাই। এ কাজে জেলাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন