আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ট্রফি উন্মোচন

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০১:০০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০১:০০:৩০ অপরাহ্ন
সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ট্রফি উন্মোচন
সিলেট, ১৯ এপ্রিল : ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন সিলেটে। এই সিরিজ সামনে রেখে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছেন টাইগাররা। রোববার (২০এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। ম্যাচের আগের দিন টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক।
দুই দলের লড়াই একসময় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এখন আবেদন কমে গেছে অনেকটাই। এমনকি এই টেস্ট সিরিজ দেখাতে আগ্রহ দেখায়নি কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানও। বিপদের সময় বোর্ডের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ টেলিভিশন। সিরিজটি বিনামূল্যে সম্প্রচার করবে রাষ্ট্রায়ত্ত এই টেলিভিশন চ্যানেল।
জিম্বাবুয়ে সিরিজের আবেদন কমে যাওয়ায় কমানো হয়েছে টিকিটের দামও। এই ম্যাচ ৫০ টাকা হলেই দেখা যাবে। শহীদ তুরাব স্ট্যান্ড, ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে সর্বনিম্ন ৫০ টাকায়। সর্বোচ্চ ৫০০ টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। এ ছাড়া ক্লাব হাউস ২৫০, ইস্টার্ন গ্যালারির টিকিট (২ নম্বর গেট) পাওয়া যাবে ১৫০ টাকায়।
২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) শুরু হবে দ্বিতীয় টেস্ট।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২