আমেরিকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ

নবীগঞ্জে ৭শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ১১-০৫-২০২৩ ১১:২২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৩ ১১:২২:৩২ অপরাহ্ন
নবীগঞ্জে ৭শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হবিগঞ্জ, ১২ মে : নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৭`শ পিস ইয়াবাসহ মোজাহিদ আহমদ শাহীন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১১ মে) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাহিদ আহমদ শাহীন সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামের সাজন মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসানের নেতৃত্বে একদল সদস্য উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের অভিযান চালিয়ে মোজাহিদ আহমদ শাহীন (৩৮) কে আটক করে। এ সময় শাহীনের শরীর তল্লাশী করে ২ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৭শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রাতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান বাদী হয়ে মোজাহিদ আহমদ শাহীনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবীগঞ্জ মামলা দায়ের করেন। পরে শাহীনকে থানায় হস্তান্তর করা হয়।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত

ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত