আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে নববর্ষ উদযাপন

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন
ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে নববর্ষ উদযাপন
ব্রাসিলিয়া, (ব্রাজিল) : ২০ এপ্রিল : বাংলাদেশ দূতাবাস ব্রাসিলিয়াতে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শতাধিক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে "শুভ নববর্ষ-১৪৩২" উদযাপিত হয়েছে।
দূতাবাস কর্তৃক আয়োজনের শুরুতেই বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। পহেলা বৈশাখ উপলক্ষ্যে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের ধারক এসো হে বৈশাখ গানটি উপস্থিত সকলকে নিয়ে সমবেত ভাবে গেয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এছাড়াও নববর্ষ উপলক্ষ্যে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার জন্য দূতাবাস চত্বরকে বর্ণিল আলপনা, বেলুন, ফেস্টুন, পোস্টার, ফুল দিয়ে সাজানো হয় যা দূতাবাস প্রাঙ্গণকে এক টুকরো বাংলাদেশে পরিণত করে। মিশনের সকল সদস্য এবং অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা সকলেই পরিবারসহ ঐতিহ্যবাহী বাঙালি রঙিন পোশাকে পহেলা বৈশাখ উদযাপন করেন। উপস্থিত সকলের অংশগ্রহণে আকর্ষণীয় পুরস্কারসহ খেলাধূলার আয়োজন করা হয়। বিপুল উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশীরা খেলাধূলায় অংশ নেন।
রাষ্ট্রদূত এই আনন্দঘন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং জুলাই আগস্ট গণভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা বলেন পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক উৎসব যা দেশ-বিদেশে ব্যাপক উৎসাহ ও প্রাণবন্ত পরিবেশে বাংলাদেশীরা উদযাপন করেন। বিদেশে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত উপস্থিত অভিভাবকদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত দেশ প্রেমিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং ২৪’এর গণঅভ্যুত্থানে উজ্জীবিত হয়ে বৈষম্যহীন, সুখী ও আনন্দপূর্ণ  বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপস্থিত সকলকে অবদান রাখার অনুরোধ জানান। রাষ্ট্রদূত বক্তব্য শেষে খেলাধূলায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরষ্কার বিতরণ করেন।
 উপস্থিত প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রবাসী শিশু কিশোরসহ অনেকেই নৃত্য ও গান পরিবেশন করেন । এছাড়াও, অনুষ্ঠানস্থলে অনেক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, এবং পান্তা-ইলিশসহ বিভিন্ন ধরনের পিঠা ও মিষ্টান্নসহ বাংলাদেশী খাবারের স্টল স্থাপন করা হয়। এমন বর্ণাঢ্য উৎসব আয়োজনে বিদেশি অতিথি ও প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নাচ, গান ও দেশীয় খাবার উপভোগের মধ্য দিয়ে পরিপূর্ণ একটি উৎসবমুখর দিন উদযাপন করেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”