আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বড়ির সভাপতিকে সংবর্ধনা 

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১০:৩৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ১০:৩৪:৪১ পূর্বাহ্ন
সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বড়ির সভাপতিকে সংবর্ধনা 
মাধবপুর, (হবিগঞ্জ) ২০ এপ্রিল : উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বড়ির  নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সকালে কলেজে মিলনায়তনে  কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে ভাইস প্রিন্সিপাল মোজাম্মেল হক এর পরিচালনায়,সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কলেজের অন্যতম পরিচালক সাবেক উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান।  
নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোঃ ফয়সল  বলেন, বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ ১৯৮৬ সালে প্রতিষ্টা করা হয়। মাধবপুরবাসীর ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে কলেজ প্রতিষ্টাতার পর থেকে আমরা সব ধরনের সহযোগীতা করেছি। বিগত সরকার আমাদেরকে রাজনৈতিকভাবে দুরে রেখেছিল। তবে মাধবপুরবাসী আমাদের তাদের মণিকোঠায় রেখেছে। তাই শত নির্যাতন অত্যাচার সহ্য করে আমরা মানুষের কল্যাণ করেছি। যারা আমাদের বিরুদ্ধ ষড়যন্ত্র করেছে তারা আজ হারিয়ে গেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, এই কলেজের শিক্ষার  গুনগত মান উন্নয়নে শিক্ষকদের  বিশেষ ভূমিকা রাখতে হবে।দেশের  মধ্যে যেন শ্রেষ্ঠ কলেজ হিসেবে  স্বীকৃতি লাভ করে সেজন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের ভুমিকা রাখাতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সরবরাহে ঘাটতি, মাধবপুরে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি

গ্যাস সরবরাহে ঘাটতি, মাধবপুরে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি