আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩

হবিগঞ্জে গাছ কাটার প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১০:৩৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ১০:৩৫:৩৬ পূর্বাহ্ন
হবিগঞ্জে গাছ কাটার প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
হবিগঞ্জ, ২০ এপ্রিল : হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনের সীমানা প্রাচীরের ভেতরের গাছ কাটার প্রতিবাদ এবং নতুন গাছ রোপণের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ হবিগঞ্জ জেলা শাখা।
আজ ২০ এপ্রিল রবিবার দুপুরে জেলা প্রশাসন কার্যলয়ে ‘ধরা’র এক প্রতিনিধি দল উপস্থিত হয়ে এ বিষয়ে স্মারকলিপি হস্তান্তর করেন। জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান স্মারকলিপি গ্রহণকালে এ বিষয়ে যথযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। ‘ধরা’ জেলা শাখার আহ্বায়ক তাহমিনা বেগম গিনি ও যুগ্ম সদস্য সচিব সিদ্দিকী হারুন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, গত ১৮ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনের সীমানার ভেতরের কয়েকটি মূল্যবান ও পরিপক্ক গাছ কর্তন করা হয়েছে। এই বৃক্ষগুলো দীর্ঘকাল ধরে অত্র এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু দূষণ হ্রাস এবং জীববৈচিত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। বৈশ্বিক ঊষ্ণায়নের এই দুর্যোগের সময়ে আকস্মিক ও অপরিকল্পিতভাবে এই গাছগুলো কেটে ফেলায় পরিবেশের উপর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি।
গাছ কাটা শুধু পরিবেশের ক্ষতিই করেনি, বরং স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে গভীর অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি করেছে। একটি সুস্থ ও সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বৃক্ষের অপরিহার্যতা অনস্বীকার্য।
এমতাবস্থায়, ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর পক্ষ থেকে আমরা নিম্নলিখিত দাবি জানাচ্ছি:
১. অবিলম্বে জেলা পরিষদ মিলনায়তনের পাশে নির্বিচারে গাছ কাটার কারণ তদন্ত করা এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 
২. কর্তনকৃত গাছগুলোর স্থানে এবং হবিগঞ্জের অন্যান্য উপযুক্ত স্থানে দ্রুত স্থানীয় পরিবেশের উপযোগী নতুন গাছের চারা রোপণের জন্য কার্যকর উদ্যোগ প্রহণ করতে হবে। 
৩. ভবিষ্যতে যেকোনো উন্নয়নমূলক কাজের পূর্বে বৃক্ষ কর্তনের প্রয়োজন দেখা দিলে পরিবেশের উপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করা এবং পরিবেশ আন্দোলন কর্মীদের মতামত গ্রহণ করতে হবে”।
স্মারকলিপি প্রদানকালে ‘ধরা’ হবিগঞ্জ শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, আহ্বায়ক তাহমিনা বেগম গিনি, সদস্য সচিব তোফাজ্জল সোহেল, যুগ্ম সদস্য সচিব সিদ্দিকী হারুন, নির্বাহী সদস্য আবদুল হান্নান, আলোকচিত্রী আশীষ দাস, সমাজকর্মী রেজাউল হাসান রাজু ও খাদিজা আক্তার লিমা। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস