আমেরিকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে যানবাহন চালু

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১০:৪৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ১০:৪৪:১৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে যানবাহন চালু
সুনামগঞ্জ, ২০ এপ্রিল : নিয়মিত ওয়ার্ড ক্লাস না হওয়ায় সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্রুত হাসপাতালের কার্যক্রম  চালুর দাবিতে টানা অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে কলেজের শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০ টা থেকে সিলেট- সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে তারা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তারা না মেনে অবরোধ অব্যাহত রাখে। সাড়ে দশটার দিকে সেনাবাহিনী লাঠিচার্জ করে সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে যানবাহন চালু চলাচল করে।
এর আগে ১৫ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে মানববন্ধন ও পরের দিন সড়ক অবরোধ করে টানা ৪ দিন বিভিন্ন কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানান, প্রথম দফা অবরোধ তুলে নেয়ার পর ওয়ার্ড ক্লাস সুবিধা ও হাসপাতাল চালুতে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় ফের অবরোধ নামে শিক্ষার্থী। তারা দাবি পূরণ হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুশিয়ারি শিক্ষার্থীদের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মেজবান, গান আর উৎসবে মাতল ভার্জিনিয়া

মেজবান, গান আর উৎসবে মাতল ভার্জিনিয়া