আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

দেশে কেমন একটা অস্থিরতা চলছে : ফখরুল

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১১:৫৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ১১:৫৬:০৯ পূর্বাহ্ন
দেশে কেমন একটা অস্থিরতা চলছে : ফখরুল
ঢাকা, ২০ এপ্রিল (ঢাকা পোস্ট) : দেশে কেমন একটা অস্থিরতা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২০ এপ্রিল) বিকেলে এক স্মরণ সভায় বর্তমান রাজনৈতিক অবস্থা তুলে ধরে এ মন্তব্য করেন তিনি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দলের ভাইস চেয়ারম্যান প্রয়াত আবদুল্লাহ আল নোমানের স্মরণে এ সভা হয়।
গত ২৫ ফেব্রুয়ারি ধানমন্ডির বাসায় আবদুল্লাহ আল নোমান মারা যান। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার অনুসরণীয় পথে শ্রমিক দলের নেতাকর্মীদের চলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, আজকের এই সময়টা আমাদের পরীক্ষার সময়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখছেন পত্রপত্রিকা, টেলিভিশন, টকশো সবকিছু দেখছেন, কেমন একটা অস্থিরতা চলছে। কতগুলো নির্ধারিত বিষয়কে অনির্ধারিত করে ফেলেছি, অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি বলেন, আজকে সংস্কার, নির্বাচন এই কথাগুলো অনেক বেশি উচ্চারিত হচ্ছে। আমরা মনে করি সব রাজনৈতিক দল-গোষ্ঠী সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের এখানে নজরুল ইসলাম খান ভাই আছেন, তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে সত্যিকার অর্থেই সবার কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বের হয়ে আসবে এবং খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব পাব একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে।

আমাদের সংগ্রাম শেষ হয়নি, সতর্ক থাকুন
মির্জা ফখরুল বলেন, আমাদেরকে সজাগ থাকতে হবে। সংগ্রাম শেষ হয়নি। আমাদের সেই গণতান্ত্রিক উত্তরণ এখনো হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। সেজন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে কাজ করতে হবে, দলকে আরও সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

পারভেজ হত্যাকারীরা গণতন্ত্রের পক্ষে না
বিএনপি মহাসচিব বলেন, কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম আমাদের একজন ছাত্রদল কর্মী প্রাইম বিশ্ববিদ্যালয়ের মো. জাহেদুল ইসলাম পারভেজ, তাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আমরা জানি না। তবে এ কথা নিঃসন্দেহে বলা যায়, যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে কোনো মতেই সংযুক্ত ছিল না।
তিনি বলেন, যারা আজ বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন। তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল