আমেরিকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল

ক্লিনটন টাউনশিপ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ইস্টারের সকালে গুলিবিদ্ধ তিন কিশোর

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৩:৫৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৩:৫৮:০০ অপরাহ্ন
ক্লিনটন টাউনশিপ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ইস্টারের সকালে গুলিবিদ্ধ তিন কিশোর
ক্লিনটন টাউনশিপ, ২০ এপ্রিল : পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইস্টার সানডের সকালে ক্লিনটন টাউনশিপ হাউজিং কমপ্লেক্সে ডাকাতির চেষ্টায় তিন কিশোর গুলিবিদ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৯টার দিকে জয় বুলেভার্ড ও গ্রেটিওট অ্যাভিনিউয়ের কাছে ট্রিলিয়াম কোর্টের ২৪০০০ ব্লকের ক্লেমেন্স কোর্ট অ্যাপার্টমেন্টে গোলাগুলির শব্দ শোনা যায়। ম্যাকম্ব ডেইলীর বরাতে দ্য ডেট্রয়েট নিউজ এ খবর দিয়েছে।
পুলিশ জানিয়েছে, একজনের পায়ে আঘাত লেগেছে, আরেকজনের কানে আঘাত লেগেছে এবং তৃতীয়জনের হাতে আঘাত লেগেছে। সন্দেহভাজনদের হুডি পরা ১৬ থেকে ২০ বছর বয়সী তিনজন পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। তাদের সর্বশেষ কমপ্লেক্স থেকে পূর্ব দিকে পালিয়ে যেতে দেখা গেছে। আহতদের মধ্যে দুজনের দাদি সিমোনা থ্যাকার বলেন, কমপ্লেক্সে এক কিশোরের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের কাছে গাঁজা বিক্রির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরেই বিরোধ চলছিল।  "তারা দাবি করে যে আমার নাতি কাউকে গুলি করেছে, কিন্তু [তার] কাছে বন্দুক না থাকলে সে কীভাবে তা করতে পারে," থ্যাকার সাংবাদিকদের বলেন। ওদের  কারও কাছে বন্দুক আছে এবং তারা আমার নাতি-নাতনিদের গুলি করেছে। থ্যাকার বলেন, বন্ধুদের সহায়তায় দুইজন আহতকে গাড়িতে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, তাঁর নাতিরা পুরোপুরি সেরে উঠবে বলে আশা করা হচ্ছে। তৃতীয় ভুক্তভোগী কীভাবে হাসপাতালে পৌঁছেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।
পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি এখনও সক্রিয়ভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফেডারেল অনুদানে পরিচালিত ক্লেমেন্স কোর্ট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি এর আগেও একাধিক ঘটনার কেন্দ্রবিন্দু হয়েছে, যার মধ্যে রয়েছে গুলিবর্ষণ, ডাকাতি ও অবৈধ মাদক ব্যবসা—এমনটাই উল্লেখ আছে ম্যাকম্ব ডেইলির আগের প্রতিবেদনে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি