আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোমুলাসে আইসিই আটক কেন্দ্র প্রস্তাবে আপত্তি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার গ্রেপ্তার নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি
বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ বিটিভিতে

সিলেটে ৫০ টাকায় টিকিট কিন্তু ফাঁকা  গ্যালারি, দর্শক হাতে গোনা কয়েকজন 

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ১২:৪৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০১:০৪:৪৩ অপরাহ্ন
সিলেটে ৫০ টাকায় টিকিট কিন্তু ফাঁকা  গ্যালারি, দর্শক হাতে গোনা কয়েকজন 
সিলেট, ২১ এপ্রিল : বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ বিটিভিতে, সিলেটে ৫০ টাকায় টিকিট কিন্তু দর্শক ফাঁকা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্যালারী জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিটিভি বিষয়টি নিশ্চিত করেছে।
ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ খেললে সম্প্রচার মাধ্যম স্বত্ব নেওয়ার জন্য ঝাপিয়ে পড়ে। বিসিবির আয়ের বড় উৎসই এই সম্প্রচার স্বত্ব। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দর্শকের আগ্রহ না থাকায় বেসরকারি কোন সম্প্রচার মাধ্যম সিরিজটি সম্প্রচারে আগ্রহ প্রকাশ করেনি।
টিভিতে সিরিজটি দেখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে বিসিবি সরকারি সম্প্রচার মাধ্যম বিটিভির দ্বারস্থ হয়। অবশেষে বিটিভি সিরিজটি সম্প্রচার করতে রাজি হয়েছে। তবে টিভি স্বত্বের অর্থ তো বিসিবি পাবেই না বরং ভর্তুকি দিতে হতে পারে বিটিভিকে। 
সিলেটে টিকিটেও সেভাবে দর্শকের আগ্রহ নেয়। যে কারণে একেবারে কম মূল্যে টিকিট বিক্রি করা হচ্ছে। ৫০ টাকায় দেখা যাবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ। টিকিটের সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা। 
বিসিবি জানিয়েছে, গ্রান্ড স্টান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৫০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ক্লাব হাউজের জন্য। শহীদ আবু সাইস স্টান্ডের জন্য ১০০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্রিন হিল এরিয়া, ইস্টার্ন গ্যালারি, শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট ৫০ টাকায় ও ইস্টার্ট গ্যালারির দুই নম্বর গেটের টিকিটের মূল্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে আজ ২১ এপ্রিল খেলার দ্বিতীয় দিনেও দর্শক ফাঁকা গ্যালারি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স