আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

গাড়ি চালানোর সময় ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার পক্ষে মিশিগান সিনেটের ভোট

  • আপলোড সময় : ১১-০৫-২০২৩ ১১:৩১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৩ ১১:৩১:১৪ অপরাহ্ন
গাড়ি চালানোর সময় ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার পক্ষে মিশিগান সিনেটের ভোট
ল্যান্সিং, ১২ মে : রাজ্যের চালকদের তাদের যানবাহন চালানোর সময় সেলফোন ব্যবহার বা ধরে রাখতে ব্যাপকভাবে নিষিদ্ধ করতে একটি বিলে অনুমোদন দিয়েছে মিশিগান সিনেট। বুধবার বিলটির পক্ষে দেওয়া ভোটের মাধ্যমে এই নীতি সমর্থকরা আশা করছেন যে এটা দুর্ঘটনা প্রতিরোধে সাহায্য করবে।
বিলগুলো ইতিমধ্যে হাউস পাস করেছে এবং ডেমোক্র্যাটিক গভর্নর গ্রেচেন হুইটমারের ডেস্কের কাছাকাছি রয়েছে। এ ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে মিশিগান হবে দেশের ২৬তম রাজ্য। হুইটমারের মুখপাত্র ববি লেডি বলেছেন, গভর্নর প্রস্তাবিত নিষেধাজ্ঞাকে সমর্থন করেন। সিনেট পরিবহনের চেয়ারম্যান এরিকা গেইস (ডি-টেলর), প্রস্তাবটিকে প্রয়োজনীয় আইন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "যদি আমরা জীবন বাঁচাতে সাহায্য করতে পারি বিশেষ করে পথচারী, চালক বা অন্যান্যের তাহলে এটা ভালো নীতি।"
বর্তমানে মিশিগান আইন চালকদের ম্যাসেজ পড়তে, টাইপ করা বা প্রেরণে বাধা দেয়। নতুন নীতিটি ব্যাপকভাবে নিষেধাজ্ঞাকে প্রসারিত করবে এবং বিশেষত ফোন কল করতে বা গ্রহণ করার জন্য একটি ডিভাইস ব্যবহার করা এবং একটি সামাজিক নেটওয়ার্কিং সাইটে অ্যাক্সেস, পড়তে বা পোস্ট করার জন্য একটি ডিভাইস ব্যবহার করা অন্তর্ভুক্ত করবে।
ব্যতিক্রমও আছে। যেমন জরুরী পরিস্থিতিতে আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং জরুরী কর্মীদের জন্য ভয়েস-চালিত বা হ্যান্ডস-ফ্রি মোডে একটি ডিভাইসের ব্যবহার এবং ড্যাশবোর্ড মাউন্টে স্থাপন করা ডিভাইসের ব্যবহার করা যাবে। প্যাকেজের মূল বিল বুধবার সিনেটে ২৭-১১ ভোটে পাস হয়েছে। সাতজন রিপাবলিকান প্রস্তাবের সমর্থনে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটদের সাথে যোগ দেন। সিনেট একটি সংশোধনী অনুমোদন করেছে যা পরিবর্তনটি ৩০ জুন কার্যকর হবে।
চূড়ান্ত অনুমোদনের জন্য আনুষ্ঠানিকভাবে হুইটমারের কাছে পাঠানোর আগে বিলটিকে এখন হাউসে ফিরে আসতে হবে। মিশিগান রাজ্য পুলিশের উদ্ধৃত তথ্য অনুসারে, ২০২১ সালে মিশিগানে মোটর গাড়ির চালকের বিভ্রান্তিতে ১৬,৫৪৩ টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৯ জন মারা গেছে।
নতুন প্রস্তাবের অধীনে নিষেধাজ্ঞার প্রথম লঙ্ঘনে ১০০ ডলার জরিমানা বা ১৬ ঘন্টা কমিউনিটি পরিষেবা দিতে হবে। আরেকবার লঙ্ঘন করলে ২৫০ ডলার জরিমানা বা ২৪ ঘন্টা কমিউনিটি পরিষেবা দিতে হবে। তিন বছরের মধ্যে তৃতীয়বারর লঙ্ঘনের ঘটনা ঘটলে আদালত ব্যক্তিকে চালকদের ‍উন্নয়নে মৌলিক কোর্স সম্পূর্ণ করার আদেশ দিতে পারবে।
বিক্ষিপ্তভাবে গাড়ি চালানোর উপর মিশিগানে নিষেধাজ্ঞা জোরদার করার জন্য দীর্ঘ এক বছর ধরে চাপ প্রয়োগ করা হচ্ছে। স্টিভ কিফার এবং কিফার ফাউন্ডেশনের নেতৃত্বে এই প্রচারাভিযানটি পরিচালিত হয়েছে, একটি সংস্থা যেটি একজন বিভ্রান্ত চালকের কারণে ২০১৬ সালে একটি অটো দুর্ঘটনায় ১৮ বছর বয়সী মিচেল কিফার নিহত হওয়ার পরে শুরু হয়েছিল। মিচেলের বাবা স্টিভ কিফার একজন অবসরপ্রাপ্ত জেনারেল মোটরস এক্সিকিউটিভ। তিনি মিশিগানের আইন পরিবর্তনের জন্য সোচ্চার প্রবক্তা ছিলেন।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন